শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায়

2026-09-01T10:22:22+06:00
2026-09-01T10:22:22+06:00
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ এএম   (ভিজিট : ০)
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার সদস্য।

সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে বিমানবাহিনীর সদস্যদের বহনকারী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

নিহতরা হলেন- ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল। দুর্ঘটনায় আহত বিমানবাহিনীর চার সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

বিমানবন্দর থানার ইন্সপেক্টর (অপারেশন) শরীফ হোসেন জানান, থার্ড টার্মিনালের ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে বিমান বাহিনীর পিকআপভ্যানটি নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ