ঢাকা-১১-তে এম এ কাইয়ুমের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন-সমৃদ্ধির রোল মডেল হবে: এম এ কাইয়ুমনিজস্ব প্রতিবেদক:বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা-১১ আসনে

2026-09-01T20:23:35+06:00
2026-09-01T20:27:27+06:00
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

ঢাকা-১১-তে এম এ কাইয়ুমের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ৮:২৭ পিএম  (ভিজিট : ৪)

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন-সমৃদ্ধির রোল মডেল হবে: এম এ কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা-১১ আসনে বর্ণাঢ্য র‌্যালি করেছেন দলটির নেতাকর্মীরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুমের নেতৃত্বে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। পরে বাড্ডা-রামপুরা হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মহিলা দলের নেতাকর্মীরাও র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালিতে নেতৃত্ব দেওয়ার সময় ড. এম এ কাইয়ুম বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির রোল মডেল হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হবে। দেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জন্ম হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

ড. এম এ কাইয়ুম বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। নানা নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তারা রাজপথে ছিলেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে গেছেন।

তিনি বলেন, দেশের মানুষের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে। তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই দলের লক্ষ্য।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার নতুন সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।

ড. এম এ কাইয়ুম বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। বিএনপির নেতাকর্মীরাও তাঁর নেতৃত্ব ও আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করবেন।

এ সময় ঢাকা-১১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, মানুষের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র‌্যালিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। র‌্যালিকে কেন্দ্র করে বাড্ডা ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।








  এই ক্যাটেগরির আরো সংবাদ