রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর, গ্রেপ্তার ৩ জন

সারাদেশ

রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে পুলিশের সামনে মারধরের ঘটনায় মামলা

2026-09-01T13:31:31+06:00
2026-09-01T13:31:31+06:00
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর, গ্রেপ্তার ৩ জন
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩১ পিএম   (ভিজিট : ০)

রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে পুলিশের সামনে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মামলা দায়ের ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম কুমার ঘোষ।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী পৌরসভার ধূঞ্চি ১নং ওয়ার্ডের মৃত.জমজম খানের ছেলে আব্দুল্লাহ্ আল সিয়াম খান (১৯), ১নং ওয়ার্ড ধুঞ্চি ২৮ কলোনী এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রুবেল হোসেন (১৯) ও পৌরসভার ৮ নং ওয়ার্ড ধূঞ্চি গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ হেলাল উদ্দিন (৩৮)।

এর আগে সোমবার দিবাগত রাতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। সদর থানার মামলা নং-১, তারিখ-০১/০৯/২০২৬ খ্রি.।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা থানায় মামলা দায়ের করেছেন।এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হবে।বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার ২৯ আগস্ট সকাল ১১ টার দিকে রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের সামনে তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে কয়েকজন যুবককে পুলিশের উপস্থিতিতে জাকিয়া সুলতানাকে লাথি মারতে দেখা যায়।বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলা জুড়ে ব্যাপক তোলপাড়, আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজবাড়ী সদর থানা-পুলিশের উপস্থিতিতে ওই নারীকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারেন। পরে আরও কয়েকজন যুবক এগিয়ে এসে তাকে এলোপাতাড়ি মারধর ও লাথি মারতে থাকেন।ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিয়ে পোস্ট দিতে দেখা যায়। অনেকে ওই নারীকে ম্যাজিস্ট্রেট হিসেবে উল্লেখ করেন, আবার অনেকে ভোক্তার অভিযানে নারীকে মারধর বলে গুজব ছড়ায়।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ