১ সেপ্টেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

ডেল্টা টাইমস ডেস্ক:

রকমারি

আজ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ● ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৮ রবিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের

2026-09-01T09:27:50+06:00
2026-09-01T09:27:50+06:00
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

১ সেপ্টেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৭ এএম   (ভিজিট : ০)

আজ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ● ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৮ রবিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি:

    ৫৫০৯ খ্রিষ্টপূর্ব – বাইজেন্টাইন সাম্রাজ্যের হিসেব মতে বিশ্ব সৃষ্টি হয়েছিল।
    ৩৯৬ খ্রিষ্টপূর্ব – রোমে মার্কুস ফুরিয়ুস কামিল্লুস কর্তৃক জুনো রেজিনা মন্দির (অ্যাভেন্টাইন) উৎসর্গ করা হয়।
    ১১৪৫ – লুন্ড ক্যাথেড্রালের মূল বেদি প্রতিষ্ঠা করা হয়, যা সে সময় নর্ডিক দেশসমূহের আর্চবিশপের আসন ছিল।
    ১১৭৩ – আনকোনা অবরোধ তুলতে বিধবা স্তামিরা আত্মত্যাগ করেন, যা সম্রাট ফ্রিডরিখ বারবারোসা-র বাহিনী করেছিল।
    ১১৭৪ – ইতালীর পিসা শহরে বিখ্যাত পিসার হেলান টাওয়ার নির্মাণ কাজ শুরু হয়।
    ১৩৫৫ – বসনিয়ার রাজা প্রথম ত্বর্তকো ভিসোকির পুরনো শহর থেকে In castro nostro Vizoka vocatum লেখেন।
    ১৪৪৯ – তুমু সংকট: মঙ্গোলরা চীনের সম্রাটকে বন্দী করে।
    ১৫২৯ – আধুনিক আর্জেন্টিনায় নির্মিত প্রথম স্পেনীয় দুর্গ সানক্তি স্পিরিতু আদিবাসীদের দ্বারা ধ্বংস হয়।
    ১৫৩২ – অ্যান বোলিনকে তার বাগদত্তা ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি মার্কেস অব পেমব্রোক উপাধি দেন।
    ১৬০৪ – শিখদের পবিত্র ধর্মগ্রন্থ আদি গ্রন্থ, বর্তমানে গুরু গ্রন্থ সাহিব নামে পরিচিত, প্রথমবার হরমন্দির সাহিবে স্থাপন করা হয়।
    ১৬১০ – ক্লাউদিও মোন্তেভের্দির সঙ্গীতকর্ম ভেসপ্রো দেল্লা বেয়াতা ভারজিনে প্রথম প্রকাশিত হয়, ভেনিসে মুদ্রিত হয় এবং পোপ পঞ্চম পলের প্রতি উৎসর্গ করা হয়।
    ১৬৪৪ – ফ্রান্সের রাজা চতুর্দশ লুইস ৭২ বছর বয়সে মৃত্যু বরণ করেণ।
    ১৬৪৪ – টিপারমুইরের যুদ্ধ: প্রথম মার্কেস অব মন্ট্রোজ জেমস গ্রাহাম ওয়েমিসের আর্লের কভেন্যান্টার বাহিনীকে পরাজিত করেন, যা রাজতন্ত্রী পক্ষকে পুনরুজ্জীবিত করে।
    ১৬৪৫ – ইংরেজ গৃহযুদ্ধ: স্কটল্যান্ড রাজ্যের কভেন্যান্টার বাহিনী স্কটল্যান্ডে রাজতন্ত্রীদের বিজয়ের খবরে হেয়ারফোর্ড অবরোধ, যা একটি রাজতন্ত্রী ঘাঁটি ছিল, তা এক মাস পর পরিত্যাগ করে।
    ১৭১৫ – পাঁচ বছর বয়সে পঞ্চদশ লুই তার প্রপিতামহ রাজা চতুর্দশ লুইয়ের উত্তরসূরি হিসেবে ফ্রান্সের রাজা হন।
    ১৭৬৩ – রাশিয়ার সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথরিন ইভান বেৎস্কয়ের মস্কোতে ফাউন্ডলিং হোম তৈরির পরিকল্পনা অনুমোদন করেন।
    ১৭৭২ – ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিস্পোতে মিশন সান লুইস ওবিস্পো দে তোলোসা প্রতিষ্ঠিত হয়।
    ১৭৭৪ – ম্যাসাচুসেটস বে প্রদেশের উপনিবেশিকরা রক্তপাতহীন পাউডার অ্যালার্মে বিদ্রোহ করে।
    ১৮০৪ – জার্মান জ্যোতির্বিজ্ঞানী কার্ল লুডভিগ হার্ডিং কর্তৃক প্রধান বেষ্টনীর অন্যতম বড় গ্রহাণু ৩ জুনো আবিষ্কৃত হয়।
    ১৮১৮ – কলকাতায় নতুন স্কুল স্থাপনের উদ্দেশ্যে দেশীয় ও ইউরোপীয় শিক্ষানুরাগীদের যৌথ উদ্যোগে গঠিত হয় ক্যালকাটা স্কুল সোসাইটি।
    ১৮৩১ – ভ্যাটিকান সিটির পোপ ষোড়শ গ্রেগরি কর্তৃক অর্ডার অব সেন্ট গ্রেগরি দ্য গ্রেট প্রতিষ্ঠিত হয়।
    ১৮৩৬ – রকি পর্বতমালার পশ্চিমে বসতি স্থাপনকারী প্রথম ইংরেজিভাষী শ্বেতাঙ্গ নারীদের একজন নার্সিসা হুইটম্যান ওয়ালা ওয়ালায় পৌঁছান।
    ১৮৩৮ – দক্ষিণ আমেরিকায় ব্রিটিশ উৎসের প্রাচীনতম বিদ্যালয় সেন্ট অ্যান্ড্রু'স স্কটস স্কুল প্রতিষ্ঠিত হয়।
    ১৮৫৩ – উত্তমাশা অন্তরীন থেকে পৃথিবীর প্রথম ত্রিকোণ ডাকটিকিট ইস্যু করা হয়।
    ১৮৫৯ – ক্যারিংটন ঘটনা শুরু হয় - রেকর্ডকৃত ইতিহাসের সবচেয়ে তীব্র ভূচৌম্বকীয় ঝড়।
    ১৮৬২ – মার্কিন গৃহযুদ্ধ: উত্তর ভার্জিনিয়া অভিযান থেকে ইউনিয়নের পশ্চাদপসরণের সময় স্টোনওয়াল জ্যাকসনের নেতৃত্বে কনফেডারেট বাহিনী চ্যান্টিলির যুদ্ধে ব্যাপক হতাহত ঘটায়।
    ১৮৬৪ – মার্কিন গৃহযুদ্ধ: আটলান্টা অভিযানের অংশ হিসেবে জোনসবরোর যুদ্ধ উইলিয়াম টি. শেরম্যানের নেতৃত্বে ইউনিয়নের বিজয়ে পরিণত হয়, যখন কনফেডারেট জেনারেল জন বেল হুড আটলান্টা খালি করার নির্দেশ দেন।
    ১৮৭০ – ফ্রাঙ্কো-প্রুশীয় যুদ্ধ: সেডানের যুদ্ধ সংঘটিত হয়, যার ফলে প্রুশিয়ার চূড়ান্ত বিজয় হয়।
    ১৮৭৩ – তার পিতা এমপান্ডের মৃত্যুর পর সেতশোয়ায়ো জুলু জাতির রাজা হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
    ১৮৭৮ – এমা নাট বিশ্বের প্রথম নারী টেলিফোন অপারেটর হন, যখন আলেকজান্ডার গ্রাহাম বেল তাকে বোস্টন টেলিফোন ডিসপ্যাচ কোম্পানিতে নিয়োগ দেন।
    ১৮৮০ – মোহাম্মদ আইয়ুব খানের বাহিনী কান্দাহারের যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত হয়, যা দ্বিতীয় ইঙ্গ-আফগান যুদ্ধের অবসান ঘটায়।
    ১৮৯৪ – মিনেসোটার হিঙ্কলিতে গ্রেট হিঙ্কলি অগ্নিকাণ্ডে ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়।
    ১৮৯৭ – বোস্টনে ট্রেমন্ট স্ট্রিট সাবওয়ে চালু হয়, যা উত্তর আমেরিকার প্রথম ভূগর্ভস্থ দ্রুত পরিবহন ব্যবস্থা।
    ১৯০৫ – ব্রিটিশরাজ বঙ্গভঙ্গের নির্দেশ জারি করে।
    ১৯১৪ – রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড়।
    ১৯২৩ – জাপানের টোকিও ও ইয়াকোহামায় ভয়াবহ ভূমিকম্পে দুই লক্ষ লোক নিহত হয়।
    ১৯২৮ – আলবেনিয়া রাজ্যে পরিণত হয়।
    ১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, যুদ্ধের সূচনা করে।
    ১৯৩৯ – জে. রবার্ট ওপেনহাইমার এবং তার ছাত্র হার্টল্যান্ড স্নাইডার ওপেনহাইমার-স্নাইডার মডেল প্রকাশ করেন, যা সমসাময়িক পদার্থবিজ্ঞানে প্রথমবার প্রমাণ করে যে কীভাবে কৃষ্ণগহ্বর তৈরি হতে পারে।
    ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জার্মানদের পশ্চাদপসরণ জটিল করতে অপারেশন র‍্যাটউইক শুরু হয়।
    ১৯৬১ – সাবেক ইউগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে ২৫টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে জোট নিরপেক্ষ দেশগুলোর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।
    ১৯৬১ – শিকাগোর মিডওয়ে বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টিডব্লিউএ ফ্লাইট ৫২৯ বিধ্বস্ত হয়, এতে ৭৮ জন আরোহীর সবাই নিহত হন।
    ১৯৬৭ – ছয় দিনের যুদ্ধ: আরব লীগের শীর্ষ সম্মেলনে খার্তুম প্রস্তাব জারি করা হয় এবং আটটি দেশ ইসরায়েলের বিরুদ্ধে "তিন না" নীতি গ্রহণ করে।
    ১৯৬৯ – বাদশাহ ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করে মুয়াম্মর গাদ্দাফি ক্ষমতায় আসেন।
    ১৯৭৩ – কেল্টিক সাগরে ৭৬ ঘণ্টার বহুজাতিক উদ্ধার অভিযানে রজার ম্যালিনসন ও রজার চ্যাপম্যানকে উদ্ধার করা হয়।
    ১৯৭৪ – এসআর-৭১ ব্ল্যাকবার্ড নিউ ইয়র্ক থেকে লন্ডনে ১ ঘণ্টা ৫৪ মিনিট ৫৬.৪ সেকেন্ডে উড়ে রেকর্ড গড়ে।
    ১৯৭৮ – বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল” বা বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন।
    ১৯৮১ – মধ্য আফ্রিকার প্রেসিডেন্ট ডেভিড ডাকো জেনারেল আন্দ্রে কোলিংবা-র নেতৃত্বে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।
    ১৯৮২ – মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বাহিনী মহাকাশ কমান্ড প্রতিষ্ঠিত হয়।
    ১৯৮৩ – স্নায়ুযুদ্ধ: সোভিয়েত আকাশসীমায় প্রবেশ করায় সোভিয়েত জেট ফাইটার কর্তৃক কোরিয়ান এয়ার লাইন্স ফ্লাইট ০০৭ গুলি করে ভূপাতিত করা হয়, এতে কংগ্রেস সদস্য লরেন্স ম্যাকডোনাল্ড সহ ২৬৯ জন আরোহী নিহত হন।
    ১৯৮৫ – ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার।
    ১৯৯১ – উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
    ১৯৯২ – জাকার্তায় দশম জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
    ২০০৪ – রাশিয়ায় বেলসান স্কুলে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অপহরণ করে।
    ২০০৮ – ইরাক যুদ্ধ: মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী আনবার প্রদেশের নিয়ন্ত্রণ ইরাকি সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করে।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

    ১১৪৫ - ইবনে জুবায়ের, ছিলেন আল আন্দালুসের একজন ভূগোলবিদ, পর্যটক ও কবি।
    ১৮৪৮ - অগাস্ট - হেনরি ফোরেল সুইস নিউরোঅ্যানাটমিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ এবং কীটতত্ত্ববিদ।
    ১৮৫৩ - আলেক্সেই ব্রুসিলভ, একজন রুশ জেনারেল এবং রণকৌশলবিদ। 
    ১৮৫৬ - সের্গেই নিকোলায়েভিচ উইনোগ্রাডস্কি রুশ অণুজীব বিজ্ঞানী।
    ১৮৭৫ - এডগার রাইস বারোজ, একজন মার্কিন লেখক।
    ১৮৭৭ - ফ্রানসিস উইলিয়াম অ্যাস্টন, একজন ইংরেজ রসায়নবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী। তিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। 
    ১৮৯৬ - অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু এবং ইসকন তথা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ, হরেকৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা-আচার্য। 
    ১৮৯৭ - পরিমল গোস্বামী বাঙালি সাহিত্যিকে।
    ১৯০৮ - আমির ইলাহি, পাকিস্তানি ক্রিকেটার। 
    ১৯১১ - দেবেশ দাশ বাঙালি কথাসাহিত্যিক । 
    ১৯১৪ - মৈত্রেয়ী দেবী সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত বাঙালি কবি, লেখক ও ঔপন্যাসিক। 
    ১৯১৮ - মুহাম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক। 
    ১৯২০ - রিচার্ড ফার্নসওয়ার্থ, মার্কিন অভিনেতা ও স্টান্ট।
    ১৯২৩ - হাবিব তানভীর, প্রখ্যাত ভারতীয় উর্দু, হিন্দি নাট্যকার, নাট্যকার পরিচালক, কবি ও অভিনেতা।
    ১৯২৪ - শৈলেন মান্না, ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন খ্যাতিমান ফুটবল খেলোয়াড়। 
    ১৯৩৩ - বিষ্ণু বসু, ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্য সমালোচক, প্রাবন্ধিক ও গল্পকার।
    ১৯৩৫ -
        ড.সরোজ ঘোষ,পদ্ম পুরস্কারে সম্মানিত ভারতে বিজ্ঞান সংগ্রহশালা এবং বিজ্ঞান কেন্দ্র আন্দোলনের জনক।
        ১৯৩৫ - মুস্তফা মনোয়ার, বাংলাদেশি চিত্রশিল্পী।
    ১৯৩৯ - লিলি টমলিন, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, লেখিকা, গায়িকা ও প্রযোজক।
    ১৯৪০ - আনি এরনো, একজন ফরাসি লেখিকা ও সাহিত্যের অধ্যাপিকা।
    ১৯৪৫ - আব্দরাব্বুহ মানসুর হাদি, একজন ইয়েমেনি রাজনীতিবিদ ও ইয়েমেন সেনাবাহিনীর প্রাক্তন ফিল্ড মার্শাল।
    ১৯৪৭ - প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক মিহির সেনগুপ্ত। 
    ১৯৬২ - রুড গুলিট, ডাচ ফুটবলার ও ম্যানেজার।
    ১৯৬২ - কফিল আহমেদ, বাংলাদেশী কবি, গায়ক এবং চিত্রশিল্পী।
    ১৯৬৫ - নচিকেতা চক্রবর্তী, ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক।
    ১৯৭১ - হাকান শুকুর, তুর্কি ফুটবলার যিনি স্ট্রাইকার অবস্থানে খেলেন।
    ১৯৯০ - টম ব্লান্ডেল, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
    ১৯৯২ - ক্রিস্তিয়ানো বিরাগি, একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।
    ১৯৯৬ - জেনডেয়া, একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা এবং নৃত্য শিল্পী।
    ১৯৯৭ - জংকুক, কোরিয়ান গায়ক (BTS)।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

    ৮৭০ - ইমাম বুখারী, একজন আলেম ও বিখ্যাত হাদিসবেত্তা।
    ১১৫৯ - পোপ চতুর্থ আদ্রিয়ান
    ১৫৫৭ - জ্যাকস কার্টিয়ার, ফরাসি অভিযাত্রী। তাকে কানাডার অন্যতম আবিস্কারক মনে করা হয়। 
    ১৫৭৪ - গুরু অমর দাস তৃতীয়, শিখধর্মের দশ গুরুর তৃতীয় গুরু। 
    ১৫৮১ - গুরু অমর দাস চতুর্থ, ছিলেন শিখধর্মের দশ শিখ গুরুর চতুর্থ গুরু।
    ১৬৪৪ - ফ্রান্সের রাজা চতুর্দশ লুই (৭২ বছর বয়স)।
    ১৬৪৮ - মারাঁ মের্সেন, ফরাসি একজন ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ। 
    ১৬৮৭ - হেনরি মুর, ইংরেজ দার্শনিক।
    ১৭১৫ - চতুর্দশ লুই, ফ্রান্সের রাজা।
    ১৮৭৩ - অগাস্টাস হেনরি টাল্ক, গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞানের সাথে জড়িত একজন শিক্ষাবিদ।
    ১৮৮৭ - ওয়াজেদ আলি শাহ, আওধের নবাব। 
    ১৯০৪ - আলফ্রেড রিচার্ডস, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। 
    ১৯৩০ - জীবন ঘোষাল, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
    ১৯৭০ - ফ্রঁসোয়া মোরিয়াক, একজন ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, কবি, সাহিত্য সমালোচক ও সাংবাদিক, নোবেল পুরস্কার বিজয়ী।
    ১৯৭৫ - প্রখ্যাত ভারতীয় বাঙালি কণ্ঠ শিল্পী সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী।
    ১৯৮১ - অ্যান হার্ডিং, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র, বেতার ও টেলিভিশন অভিনেত্রী। 
    ১৯৮২ - হার্সেল কুরি মার্কিন গণিতবিদ।
    ১৯৮৮ - লুইস ওয়াল্টার আলভারেজ, একজন স্পেনীয় বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী। 
    ২০০৪ - মুফতি আহমেদ কুফতার, সিরিয়ার গ্র্যান্ড মুফতি। 
    ২০১৫ - ডিন জোন্স, একজন মার্কিন অভিনেতা।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ