৩১ আগস্ট : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

নিজস্ব প্রতিবেদক:

রকমারি

আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ● ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৭ রবিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের

2026-08-31T09:39:33+06:00
2026-08-31T09:39:33+06:00
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

৩১ আগস্ট : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:৩৯ এএম   (ভিজিট : ০)

আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ● ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৭ রবিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি 

    ১০৫৬ – আকস্মিক পাকস্থলীর অসুস্থতার পর বাইজেন্টাইন সম্রাজ্ঞী থিওডোরা নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন, ফলে ম্যাসেডোনীয় রাজবংশের অবসান ঘটে।
    ১২১৮ – আল-কামিল আইয়ুবীয় রাজবংশের সুলতান হন।
    ১৩০২ – তৃতীয় ফ্রেডেরিক ও চার্লস কাল্টাবেলোটার শান্তিচুক্তি স্বাক্ষর করেন, যার মাধ্যমে সিসিলীয় ভেসপার্সের যুদ্ধের অবসান ঘটে এবং সিসিলি রাজ্য দ্বীপ ও উপদ্বীপীয় অংশে বিভক্ত হয়।
    ১৩১৪ – রাজা পঞ্চম হাকোন নরওয়ের রাজধানী বার্গেন থেকে অসলোতে স্থানান্তর করেন।
    ১৪২০ – চিলির আতাকামা অঞ্চলে ৮.৮–৯.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে চিলি, হাওয়াই ও জাপানে সুনামি সৃষ্টি হয়।
    ১৪২২ – ফ্রান্সে অবস্থানকালে আমাশয়ে আক্রান্ত হয়ে ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরি মৃত্যুবরণ করেন এবং তার নয় মাস বয়সী পুত্র ষষ্ঠ হেনরি রাজা হন।
    ১৪৮৩ – উসমানীয় সরকারের প্রভাবে প্যাট্রিয়ার্ক প্রথম সাইমিয়ন কনস্টান্টিনোপলে পূর্ব অর্থোডক্স চার্চের ধর্মসভা আহ্বান করেন, যা ক্যাথলিকদের অর্থোডক্স চার্চে গ্রহণের আচার নির্ধারণ করে এবং ফেরারা-ফ্লোরেন্সের গির্জা ঐক্য নিন্দা করে।
    ১৭৭৬ – উইলিয়াম লিভিংস্টন নিউ জার্সির প্রথম গভর্নর হিসেবে তার প্রথম মেয়াদে দায়িত্ব পালন শুরু করেন।
    ১৭৯৫ – প্রথম জোটের যুদ্ধ: ব্রিটিশরা ত্রিনকোমালি দখল করে যাতে এটি ফরাসিদের হাতে না পড়ে, যা তৎকালীন ওলন্দাজদের অধীনে ছিল।
    ১৭৯৮ – আইরিশ বিদ্রোহ: ফরাসি সহায়তায় আইরিশ বিদ্রোহীরা স্বল্পস্থায়ী কননট প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে।
    ১৮১৩ – উপদ্বীপীয় যুদ্ধ: স্পেনীয় সৈন্যরা সান মার্সিয়ালের যুদ্ধে ফরাসি আক্রমণ প্রতিহত করে।
    ১৮৪৮ – সংবাদপত্রে প্রথমবারের মত আবহাওয়া বার্তা ছাপা শুরু হয়।
    ১৮৫৮ – ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে।
    ১৮৬৪ – মার্কিন গৃহযুদ্ধ: আটলান্টা অভিযানের চূড়ান্ত পর্যায় হিসেবে জোনসবোরোর যুদ্ধ শুরু হয়, যেখানে উইলিয়াম টেকামসে শারম্যানের নেতৃত্বে ইউনিয়ন বাহিনী আটলান্টার দক্ষিণে উইলিয়াম জে. হার্ডির নেতৃত্বাধীন কনফেডারেট বাহিনীর মুখোমুখি হয়।
    ১৮৭৬ – উসমানীয় সুলতান পঞ্চম মুরাদ ক্ষমতাচ্যুত হন এবং তার ভাই দ্বিতীয় আবদুল হামিদ সিংহাসনে বসেন।
    ১৮৮৬ – দক্ষিণ-পূর্ব দক্ষিণ ক্যারোলাইনায় ৭.০ মাত্রার চার্লসটন ভূমিকম্প আঘাত হানে, এতে ৬০ জন নিহত হয় এবং ৫ থেকে ৬ মিলিয়ন ডলারের ক্ষতি হয়।
    ১৮৮৬ – সোভিয়েত যাত্রীবাহী জাহাজ অ্যাডমিরাল নাখিমভ কৃষ্ণ সাগরে পণ্যবাহী জাহাজ পিয়োত্র ভাসেভের সাথে সংঘর্ষে ডুবে যায়, এতে ৪২৩ জন নিহত হয়।
    ১৮৮৮ – জ্যাক দ্য রিপারের প্রথম নিশ্চিত শিকার মেরি অ্যান নিকোলস খুন হন।
    ১৮৯৫ – জার্মান কাউন্ট ফার্দিনান্দ ফন জেপেলিন তার চালনাযোগ্য বেলুন-এর পেটেন্ট লাভ করেন।
    ১৯০৫ – বঙ্গভঙ্গ বিল পাস হয়।
    ১৯০৭ – ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ইঙ্গ-রুশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
    ১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধ: হান্ড্রেড ডেজ আক্রমণের অংশ হিসেবে অস্ট্রেলীয় কোর কর্তৃক মন্ট সেন্ট-কোয়েন্টিনের যুদ্ধ শুরু হয়।
    ১৯২০ – পোলিশ-সোভিয়েত যুদ্ধ: কোমারোর যুদ্ধে পোল্যান্ডের নির্ণায়ক বিজয়।
    ১৯৩৩ – ইন্টিগ্রাল ন্যাশনালিস্ট গ্রুপ ১৯৩৩ সালের আন্দোরার সংসদীয় নির্বাচনে জয়লাভ করে, যা আন্দোরায় সর্বজনীন পুরুষ ভোটাধিকারে অনুষ্ঠিত প্রথম নির্বাচন ছিল।
    ১৯৩৫ – জার্মানি ও জাপানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনা থেকে দূরে থাকতে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রথম নিরপেক্ষতা আইন পাস করে।
    ১৯৩৬ – চেক প্রজাতন্ত্রের সরকারি আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র রেডিও প্রাগ সম্প্রচার শুরু করে।
    ১৯৩৯ – নাৎসি জার্মানি গ্লাইভিটজ রেডিও স্টেশনে মিথ্যা পতাকাযুক্ত হামলা চালায়, যা পরদিন পোল্যান্ড আক্রমণের অজুহাত হিসেবে ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
    ১৯৪০ – পেনসিলভানিয়া সেন্ট্রাল এয়ারলাইন্সের ফ্লাইট ১৯ ভার্জিনিয়ার লাভেটসভিলের কাছে বিধ্বস্ত হয়।
    ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: সার্বিয়ান আধাসামরিক বাহিনী লোজনিকার যুদ্ধে জার্মান বাহিনীকে পরাজিত করে।
    ১৯৪৩ – মার্কিন নৌবাহিনীর প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তির নামে নামকরণকৃত জাহাজ ইউএসএস হারমন (ডিই-৬৭৮) কমিশন লাভ করে।
    ১৯৪৯ – গ্রামোস পর্বতে পরাজয়ের পর গ্রিসের গণতান্ত্রিক সেনাবাহিনীর আলবেনিয়ায় পশ্চাদপসরণের মাধ্যমে গ্রিক গৃহযুদ্ধের অবসান ঘটে।
    ১৯৫০ – টিডব্লিউএ ফ্লাইট ৯০৩ মিশরের ইতাই আল-বারুদের কাছে বিধ্বস্ত হয়, এতে ৫৫ জন নিহত হয়।
    ১৯৫৭ – মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে।
    ১৯৫৯ – কলকাতায় খাদ্যের দাবিতে কৃষক মিছিলে ভারতের কংগ্রেস সরকারের গুলি চালনায় ৮০ জন নিহত হয়।
    ১৯৫৯ – দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি এনগো দিনহ দিয়েমের ভাই ও প্রধান উপদেষ্টা এনগো দিনহ নু কর্তৃক প্রেরিত একটি পার্সেল বোমা কম্বোডিয়ার রাজা নরোদম সিহানুককে হত্যা করতে ব্যর্থ হয়।
    ১৯৬২ – লাতিন আমেরিকার দেশ ত্রিনিদাদ ও টোবাগো ব্রিটিশ উপনিবেশবাদীদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
    ১৯৬৩ – ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে হট লাইন প্রতিষ্ঠা করা হয়।
    ১৯৬৩ – উত্তর বোর্নিও উপনিবেশ (বর্তমান সাবাহ) স্বায়ত্তশাসন লাভ করে।
    ১৯৬৫ – মালয়েশিয়ার জাতীয় পতাকা যুক্তরাজ্যে সর্বপ্রথম উত্তোলন করা হয়।
    ১৯৬৮ – কারারা কংগ্রেস শুরু হয়, যা বিংশ শতাব্দীর অন্যতম প্রধান নৈরাজ্যবাদী কংগ্রেস।
    ১৯৬৮ – ভারতে তৈরী উপগ্রহ ‘রোহিনী’ আকাশপথে যাত্রা করে।
    ১৯৬৮ – ইরানের খোরাশানে মারাত্মক ভূমিকম্পে ১৮ হাজার নিহত হয়।
    ১৯৭১ – সঙ্গীতশিল্পী আলতাফ মাহমুদ পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হন।
    ১৯৭২ – অ্যারোফ্লট ফ্লাইট ৫৫৮ রাশিয়ার (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) বাশকোর্তোস্তানের আবজেলিলোভস্কি জেলায় বিধ্বস্ত হয়, এতে ১০২ জন নিহত হয়।
    ১৯৭৫ – গণচীন কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান।
    ১৯৮৬ – অ্যারোমেক্সিকো ফ্লাইট ৪৯৮ ক্যালিফোর্নিয়ার সেরিটোসের আকাশে একটি পাইপার পিএ-২৮ চেরোকির সাথে সংঘর্ষে ৬৭ জন আকাশে ও ১৫ জন মাটিতে নিহত হয়।
    ১৯৮৭ – থাই এয়ারওয়েজ ফ্লাইট ৩৬৫ থাইল্যান্ডের ফুকেটের কাছে সমুদ্রে বিধ্বস্ত হয়, এতে ৮৩ জন নিহত হয়।
    ১৯৮৮ – ডেল্টা এয়ার লাইন্স ফ্লাইট ১১৪১ ডালাস/ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়, এতে ১৪ জন নিহত হয়।
    ১৯৮৮ – সিএএসি ফ্লাইট ৩০১ কাই তাক বিমানবন্দরের রানওয়ে অতিক্রম করে কাউলুন উপসাগরে বিধ্বস্ত হয়, এতে ৭ জন নিহত হয়।
    ১৯৯১ – সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্র কিরগিজস্তান স্বাধীনতা লাভ করে।
    ১৯৯৩ – রাশিয়া লিথুয়ানিয়া থেকে তার সৈন্য প্রত্যাহার সম্পন্ন করে।
    ১৯৯৪ – রাশিয়া এস্তোনিয়া থেকে তার সৈন্য প্রত্যাহার সম্পন্ন করে।
    ১৯৯৬ – কুর্দি নেতা মাসুদ বারজানির সাহায্যের আবেদনের পর সাদ্দাম হোসেনের বাহিনী তার কুর্দি প্রতিদ্বন্দ্বী পিইউকের বিরুদ্ধে ইরবিল দখল করে।
    ১৯৯৭ – ডায়ানা, ওয়েলসের রাজকুমারী, তার সঙ্গী দোদি ফায়েদ এবং চালক হেনরি পল প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন।
    ১৯৯৯ – মস্কোতে ধারাবাহিক অ্যাপার্টমেন্টে বোমা হামলার প্রথমটিতে একজন নিহত ও ৪০ জন আহত হয়।
    ১৯৯৯ – এলএপিএ ফ্লাইট ৩১৪২ বুয়েনোস আইরেসের হোর্হে নিউবেরি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়, এতে মাটিতে থাকা ২ জন সহ ৬৫ জন নিহত হয়।
    ২০০২ – ৪৩ বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন রুসা স্থলভাগে আঘাত হানে, এতে অন্তত ২৩৬ জন নিহত হয়।
    ২০০৫ – ইরাকের কাজেমাইন শহরে এক শোকানুষ্ঠানে প্রায় এক হাজার ইরাকি মর্মান্তিকভাবে নিহত হয়।
    ২০০৫ – বাগদাদের আল-আইম্মাহ সেতুতে পদদলনে ৯৫৩ জন নিহত হয়।
    ২০০৬ – এডভার্ড মুঙ্খের বিখ্যাত চিত্রকর্ম দ্য স্ক্রিম, যা ২০০৪ সালের ২২ আগস্ট চুরি হয়েছিল, নরওয়েজীয় পুলিশের অভিযানে উদ্ধার হয়।
    ২০১৬ – ব্রাজিলের রাষ্ট্রপতি দিলমা রুসেফ অভিশংসিত হন এবং পদ থেকে অপসারিত হন।
    ২০২৪ – রাশিয়ার কামচাটকা ক্রাইতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে ২২ জন নিহত হয়।
    ২০২৫ – সুদানের দারফুর অঞ্চলে ভূমিধসে ১০০০ জনের বেশি মানুষ নিহত হয়।
    ২০২৫ – আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে ১৪০০ জনের বেশি মানুষ নিহত হয়।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

    ১২ - কালিগুলা, রোমান সম্রাট।
    ১৬১ - কোমোডুস, রোমান সম্রাট।
    ১৭৩০ - লোকনাথ ব্রহ্মচারী, হিন্দু সিদ্ধপুরুষ।
    ১৮১১ - থিওফিল গতিয়ে, ছিলেন একজন ফরাসি কবি, নাট্যকার, ঔপন্যাসিক, সাংবাদিক এবং শিল্প ও সাহিত্য সমালোচক।
    ১৮২১ - হারমান ভন হেল্মহোল্টয, জার্মান চিকিৎসক ও পদার্থবিজ্ঞানী।
    ১৯১৩ - স্যার বার্নার্ড লভেল ইংরেজ পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।
    ১৯৩৬ - ভ্লাদিমির অরলভ, রাশিয়ান লেখক।
    ১৮৪৩ - গেয়র্গ ভন হেরটলিং, জার্মান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৭ম চ্যান্সেলর।
    ১৮৪৪ - চন্দ্রনাথ বসু, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসেবী।
    ১৮৭০ - মারিয়া মন্টেসরি, ইতালীয় চিকিৎসক এবং শিক্ষাবিদ, নিজের নামে প্রতিষ্ঠা করা শিক্ষা দর্শন - "মন্টেসরি শিক্ষাপদ্ধতি"র জন্য সুপরিচিত। 
    ১৮৭৯ - আল্‌মা মাহ্‌লের, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান সুরকার ও চিত্রশিল্পী।
    ১৮৮৮ - কানাইলাল দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। 
    ১৮৯৭ - ফ্রেড্রিক মার্চ, আমেরিকান লেফটেন্যান্ট, অভিনেতা ও গায়ক। 
    ১৯০৭ - রামোন ম্যাগসেসে, ফিলিপিনো অধিনায়ক, প্রকৌশলী, রাজনীতিবিদ ও ৭ম সভাপতি।
    ১৯১৪ - রিচার্ড বেজহার্ট, একজন মার্কিন অভিনেতা।
    ১৯১৯ - অমৃতা প্রীতম, একজন ভারতীয় লেখিকা ছিলেন।
    ১৯২৮ - জেমস কোবার্ন, একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা। 
    ১৯৪৪ -
        ক্লাইভ লয়েড, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।
        নভেন্দু সেন, ভারতীয় বাঙালি নাট্যকার ও শিল্পী। 
    ১৯৪৫ - ভ্যান মরিসন, উত্তর আইরিশ গায়ক ও গীতিকার।
    ১৯৪৯ - হিউ ডেভিড পলিতজার, একজন মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।
    ১৯৪৯ - রিচার্ড গিয়ার, আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
    ১৯৬০ - হাসান নাসরুল্লাহ, লেবাননের রাজনৈতিক ও আধাসামরিক প্রতিষ্ঠান, হিজবুল্লাহর তৃতীয় মহাসচিব।
    ১৯৬৩ - ঋতুপর্ণ ঘোষ, বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র নির্মাতা । 
    ১৯৬৯ - জাভাগাল শ্রীনাথ, সাবেক ভারতীয় ক্রিকেটার।
    ১৯৭০ - নিকোলা গ্রুয়েভস্কি ম্যাসাডোনিয়া অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
    ১৯৭৭ - জেফ হার্ডি, একজন আমেরিকান পেশাদার কুস্তিগির এবং সঙ্গীতজ্ঞ।
    ১৯৭৯ - মিকি জেমস, একজন মার্কিন পেশাদার কুস্তিগির, অভিনেত্রী, মডেল এবং কান্ট্রি সঙ্গীত শিল্পী।
    ১৯৮২ - পেপে রেইনা, স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।
    ১৯৮৫ - রোনালদো, একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার।
    ১৯৮৫ - মুহাম্মদ বিন সালমান, সৌদি আরবের যুবরাজ, প্রধানমন্ত্রী এবং পৃথিবীর সবচেয়ে কমবয়সী প্রতিরক্ষা মন্ত্রী।
    ১৯৮৮ - দাভিদ ওসপিনা, একজন কলম্বিয় পেশাদার ফুটবলার।
    ১৯৯১ - সেদ্রিক সোয়ারেস, পর্তুগিজ ফুটবলার।
    ১৯৯২ - নিকোলাস তালিয়াফিকো, আর্জেন্টিনার একজন ফুটবলার।
    ১৯৯৩ - পাবলো মারি, একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

    ১৪২২ - পঞ্চম হেনরি, ইংল্যান্ডের রাজা।
    ১৬৮৮ - জন বুনয়ান, ইংরেজ প্রচারক, ধর্মতত্ত্ববিদ ও লেখক।
    ১৭৯৫ - ফ্রাসোয়া-আঁদ্রে ডানিকান ফিলিডোর, ফরাসি বংশোদ্ভূত ইংরেজ দাবা খেলোয়াড় ও সুরকার।
    ১৮১১ - লুই আন্তনিও ডি বোউগাইনভিলে, ফরাসি নৌসেনাপতি ও এক্সপ্লোরার।
    ১৮১৪ - আর্থার ফিলিপ, ইংরেজ এডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্স-এর ১ম গভর্নর।
    ১৮৬৪ - ফের্দিনান্দ লাসালে, জার্মান বিচারক, দার্শনিক, এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মী।
    ১৮৬৭ - শার্ল বোদলেয়ার, ফরাসি সাহিত্যের অন্যতম কবি ও অনুবাদক
    ১৯২০ - উইলহেম উন্ট, জার্মান চিকিৎসক, মনোবৈজ্ঞানিক ও দার্শনিক
    ১৯৪১ - মারিনা টসভেটাভা, রাশিয়ান কবি ও লেখক।
    ১৯৪১ - স্টেফান বানাখ, একজন পোলীয় গণিতবিদ। 
    ১৯৬৩ - জর্জ ব্রাকুয়ে, ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর।
    ১৯৬৭ - ইলিয়া এহরেনবার্গ,একজন প্রখ্যাত লেখক এবং সাংবাদিক।
    ১৯৭১ - বশীশ্বর সেন,খ্যাতনামা ভারতীয় বাঙালি কৃষি বিজ্ঞানী। 
    ১৯৭১ - আবদুল হালিম চৌধুরী জুয়েল, ক্র্যাক প্লাটুনের সদস্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত গেরিলা মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, ক্রিকেটার।
    ১৯৭৩ - জন ফোর্ড, আয়ারল্যান্ডীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক। 
    ১৯৮৫ - ফ্রাঙ্ক ম্যাকফারলেন বার্নেট, নোবেল পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী। 
    ১৯৮৬ - উরহো কেকোনন, ফিনিশ সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও ৮ম সভাপতি।
    ১৯৮৬ - হেনরি মুর, একজন ইংরেজ শিল্পী। 
    ১৯৮৮ - কনক বিশ্বাস, বিশ শতকের খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। 
    ১৯৯৩ - স্টেলা ক্রামরিশ, অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন ইতিহাসবিদ ও কিউরেটর যিনি মূলত ভারতীয় শিল্পের ইতিহাস নিয়ে প্রসিদ্ধি লাভ করেন। 
    ১৯৯৭ - প্রিন্সেস ডায়ানা, যুবরাজ চার্লসের প্রথম স্ত্রী এবং ১৯৮১ হতে ১৯৯৭ পর্যন্ত যুক্তরাজ্যের যুবরাজ্ঞী ছিলেন। 
    ২০০২ - জর্জ পোর্টার, একজন ব্রিটিশ রসায়নবিজ্ঞানী। তিনি ১৯৬৭ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
    ২০০৫ - জোসেফ রটব্লাট, একজন ব্রিটিশ-পোলিশ পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৯৫ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 
    ২০০৮ - কেন ক্যাম্পবেল, ইংরেজ লেখক, অভিনেতা, পরিচালক ও কৌতুকাভিনেতা।
    ২০১৩ - ডেভিড ফ্রস্ট, বিখ্যাত ইংরেজ সাংবাদিক, লেখক, গণমাধ্যম ব্যক্তিত্ব।
    ২০২০ - মহামান্য প্রণব মুখোপাধ্যায়,ভারতের প্রথম বাঙালি ও ত্রয়োদশ রাষ্ট্রপতি।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ