
আজ সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ● ০৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ১০ রবিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১৬০৮ - প্রথম সরকারিভাবে ইংরেজ প্রতিনিধি ভারতের সুরাতে আসেন।
১৬৯০ - ইংরেজ ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ান। দিনটিকে কলকাতা নগরীর পত্তন দিবস হিসেবে ধরা হয়।
১৮১৪ - ব্রিটিশ সেনাদল ওয়াশিংটন ডিসি অধিকার করে এবং হোয়াইট হাউস জ্বালিয়ে দেয়।
১৮১৫ - নেদারল্যান্ডসের আধুনিক সংবিধান এই দিনে গৃহীত হয়।
১৮২১ - মেক্সিকো স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৮৭৫ - ক্যাপ্টেন ম্যাথুওয়েব প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন সাঁতার কেটে।
১৯০২ - জোয়ান অব আর্কের মূর্তি উন্মোচন করা হয় সেইন্ট পিয়েরে-লে-তে।
১৯১৩ - ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই দিনে চুক্তি স্বাক্ষরিত হয় পরস্পরকে আক্রমণ না করার।
১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী নামুর দখল করে।
১৯২৯ - বায়তুল মোকাদ্দাসে নুদবা প্রাচীর আন্দোলন শুরু হয় ।
১৯৪৪ - জার্মান সাম্রাজ্য থেকে প্যারিস মুক্ত।
১৯৪৯ - উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) গঠিত হয়।
১৯৬৬ - ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পানামা ও উরুগুয়ে।
১৯৭৪ - ফখরুদ্দিন আলি আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন।
১৯৮৮- সাংবাদিক, সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীন মৃত্যুবরণ করেন।
১৯৮৯ - ৪৫ বছরের কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন তাদেউজ মাজোউইকি।
১৯৯১ - তুর্ক মেনিয়ার সার্বভৌমত্ব ঘোষণা।
১৯৯১ - পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৭১৪ - আলংফ্রা, বার্মিজ রাজা।
১৮০৮ - জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, বাঙালি সমাজসেবী ও শিক্ষাবিদ।
১৮৫১ - টম কেন্ডল, অস্টেলীয় ক্রিকেটার।
১৮৯৩ - কৃষ্ণচন্দ্র দে, বাংলাসঙ্গীতের আদি ও প্রবাদ পুরুষ, কিংবদন্তি কণ্ঠশিল্পী।
১৮৯৯ - হোর্হে লুইস বোর্হেস, আর্জেন্টিনীয় সাহিত্যিক।
১৮৯৯ - অ্যালবার্ট ক্লুঁদে, বেলজিয়ান জীববিজ্ঞানী এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯০৮ - শিবরাম রাজগুরু, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
১৯১১ - বীণা দাস ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী বিপ্লবী ও অগ্নিকন্যা।
১৯২২ - হাওয়ার্ড জিন, আমেরিকান ইতিহাসবিদ, লেখক এবং সমাজকর্মী।
১৯২৭ - অঞ্জলি দেবী, তিনি ছিলেন ভারতীয় অভিনেত্রী ও প্রযোজক।
১৯২৭ - হ্যারি মার্কোউইটস, আমেরিকান অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯২৭ - আনিসুর রহমান (পদার্থবিজ্ঞানী)।
১৯২৮ - টমি ডোচার্টি, স্কটিশ ফুটবলার ও ফুটবল ম্যানেজার।
১৯২৯ - ইয়াসির আরাফাত, ফিলিস্তিনী নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
১৯৩৪ - কেনি বেকার, ইংরেজ অভিনেতা।
১৯৩৬ - এ. এস. বাইয়াট, ইংরেজ ঔপন্যাসিক এবং কবি।
১৯৪২ - ক্যারেন উলেনবেক, আমেরিকান গণিতবিদ।
১৯৪৭ - অ্যান আর্চার, মার্কিন অভিনেত্রী।
১৯৪৭ - পাওলো কোয়েলহো, ব্রাজিলিয়ান লেখক এবং গীতিকার।
১৯৫৭ - স্টিভেন ফ্রাই, ইংরেজ অভিনেতা, সাংবাদিক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
১৯৫৯ - আদ্রিয়ান কুইপার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৬৫ - মার্লি ম্যাটলিন, মার্কিন অভিনেত্রী, লেখিকা ও সমাজকর্মী।
১৯৭৩ - ডেভ চ্যাপেল, আমেরিকান কৌতুক অভিনেতা, অভিনেতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
১৯৮৮ - রুপার্ট গ্রিন্ট, ইংরেজ অভিনেতা।
১৯৮৮ - মায়া ইয়োশিদা, জাপানি ফুটবলার।
১৯৯১ - পুনম যাদব, ভারতীয় প্রমীলা ক্রিকেটার।
১৯৯৭ - অ্যালান ওয়াকার, একজন নরওয়েজিয়ান রেকর্ড প্রযোজক এবং ডিজে।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৮৩২ - সাদি কার্নো, ফরাসি পদার্থবিদ এবং প্রকৌশলী।
১৮৮৮ - রুডলফ ক্লাউজিউস, জার্মান পদার্থবিদ এবং গণিতবিদ।
১৮৯৪ - নীলমণি মিত্র, প্রথম বাঙালী স্থপতি।
১৯৫০ - আর্তুরো আলেস্সান্দ্রি, চিলির রাষ্ট্রপতি।
১৯৫৪ - জেতুলিউ ভার্গাস, ব্রাজিলিয়ান স্বৈরশাসক।
১৯৫৬ - কেনজি মিজোগুচি, জাপানি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯৬৮ - সিরিল ভিনসেন্ট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৮৮ - লিওনার্ড ফ্রে, মার্কিন অভিনেতা।
২০০৪ - আইভি রহমান, বাংলাদেশী রাজনীতিবিদ ও সমাজকর্মী।
২০১৩ - নিউটন ডি সর্দি, ব্রাজিলীয় ফুটবলার।
২০১৩ - জুলি হ্যারিস, আমেরিকান অভিনেত্রী।
২০১৪ - রিচার্ড অ্যাটনবারা ইংরেজ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক।
২০২১ - চার্লি ওয়াটস, ইংরেজ সঙ্গীতজ্ঞ।
২০২৩ - ব্রেই ওয়্যাট, একজন আমেরিকান পেশাদার কুস্তিগির।
ডেল্টা টাইমস/সিআর/এমই