এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর এমন স্লোগানে ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট ক্যাশলেস সোসাইটি গড়ার লক্ষ্যে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলি বাজারে ক্যাশলেস হিলি বাজার ক্যাম্পেইন শুরু হয়েছে।
পূবালী ব্যাংক পিএলসি হিলি উপশাখার আয়োজনে রবিবার দুপুর ১২টায় হিলি বাজারে অস্থায়ী বুথে ফিতাকেটে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। হিলি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ খান এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নগদ টাকার ঝুঁকি থেকে মুক্ত রাখতে ও ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। সার্বিক বাংলা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে এখন থেকে সহজে লেনদেন করা যাবে হিলি বাজারে।
সীমান্তবর্তী হিলি বাজারকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতে ক্যাশলেস হিলি বাজার ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে বলে জানিয়েছেন ব্যাংক কতৃপক্ষ। পরে বেলুন উড়িয়ে ও বর্নাঢ্য র্যালির মাধ্যমে হিলি বাজারের ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেন সম্পর্কে অবগত করা হয়। এসময় সেখানে পূবালী ব্যাংক হিলি উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যাবস্থাপক দীপক চন্দ্র রায়,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমানসহ ব্যাংক কর্মকর্তা,ব্যবসায়ীসহ অনেকে উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি/সিআর/এমই