ফরিদপুরের ভাঙ্গায় গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে

2026-08-30T09:38:01+06:00
2026-08-30T09:38:01+06:00
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৯:৩৮ এএম   (ভিজিট : ১)
গতকাল রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নগরকান্দা উপজেলার হাসানহাটি গ্রামের দলিল উদ্দিনের ছেলে চয়ন মোল্লা (২৩), একই গ্রামের হেমায়েত মোল্যার ছেলে নয়ন (২০) এবং সিয়াম (২০)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিনজন পরস্পরের বন্ধু ছিলেন। তারা একটি মোটরসাইকেলে করে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর ঘুরে বাড়ি ফিরছিলেন। পথে নওপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহত তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চয়ন মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নয়ন ও সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে নয়ন ও সিয়ামকে রাতেই ঢাকায় নেওয়ার চেষ্টা করা হয়। ঢাকায় নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। অপরদিকে সিয়াম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কাইয়ুম মিয়া বলেন, ‘রাতেই একজনের দাফন সম্পন্ন হয়েছে। পরে আরও দুজন মারা যান। তাদের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। সকাল ১০টায় জানাজা শেষে তাদের দাফন করা হবে।’ তিনি আরও জানান, এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল খান জানান, মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়া অজ্ঞাত যানবাহনটি এখনো শনাক্ত করা যায়নি। যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ