দক্ষিণ আফ্রিকায় ইনিংস ব্যবধানে হারের পর ৬ ক্রিকেটার বাদ

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে পেস আগুনে পুড়েছে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটাররা। দুই ইনিংসেই তারা

2026-08-26T10:42:35+06:00
2026-08-26T10:42:35+06:00
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ ‘এ’ দল
দক্ষিণ আফ্রিকায় ইনিংস ব্যবধানে হারের পর ৬ ক্রিকেটার বাদ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০:৪২ এএম   (ভিজিট : ০)

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে পেস আগুনে পুড়েছে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটাররা। দুই ইনিংসেই তারা চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছেন নাইম শেখ, মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনরা। ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল ইনিংস এবং ৪১৩ রানে হেরেছে। 

এমন হারের পর স্কোয়াডে ৬ পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শাহাদাত হোসেন দিপুর সঙ্গে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, এনামুল হক বিজয়, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী অলিন। 

ম্যাচটিতে তিন দিনেই হেরেছে বাংলাদেশ। এরপর তারা দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ খেলবে ৩০ আগস্ট থেকে, পচেফস্ট্রুমে। পরবর্তীতে আগামী ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর একদিনের ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ও প্রোটিয়া ‘এ’ দল। ম্যাচগুলো হবে ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে।

দ্বিতীয় চার দিনের ম্যাচে বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড

নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। 


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ