তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:১৪ এএম (ভিজিট : ১)

তুর্কি সুপার লিগে নিজের প্রথম সেরা একাদশে নেমেই অসাধারণ নৈপুণ্য দেখালেন মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। তার জোড়া গোলে ঘরের মাঠ পাপারা পার্কে ইস্তাম্বুল বাসাকসেহিরকে ২-১ ব্যবধানে হারিয়েছে ট্রাবজোনস্পোর।
ম্যাচের শুরুতেই বাসাকসেহিরের গোলরক্ষক মুহামেদ সেঙ্গেজারের কাছ থেকে বুদ্ধিমত্তার সঙ্গে বল কেড়ে নেন সালাহ। ডিফ্লেকশন হয়ে বল পোস্টের ভেতরের কোণ ছুঁয়ে জালে জড়ায়। প্রথম অর্ধে পেনাল্টি থেকে গোল করে বাসাকসেহিরকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান এলদোর শোমুরোদভ। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোল ব্যবধানে।
বিরতির পরপরই আর্নেস্ট মুচির বাড়িয়ে দেওয়া পাস থেকে ১০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে আবার এগিয়ে নেন ৩৪ বছর বয়সী এই তারকা।
ম্যাচ শেষের ১১ মিনিট আগে ডি-বক্সে পেড়ে যাওয়ার পর ডাইভিংয়ের অভিযোগে সালাহকে হলুদ কার্ড দেখান রেফারি। ইনজুরি টাইমে প্রায় ৪৫ গজ দূর থেকে ফাঁকা জালে বল পাঠিয়ে হ্যাট্রিকের উদযাপনে মেতে উঠলেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। ম্যাচটি শেষ হয় ২-১ গোল ব্যবধানে।
লিভারপুলে ৯ বছরের সফল ক্যারিয়ারে ২৫৭টি গোল করার পর এই গ্রীষ্মেই ফ্রি ট্রান্সফারে ট্রাবজোনস্পোরে যোগ দেন সালাহ। সপ্তাহে ২,৮০,০০০ পাউন্ড বেতনে দুই বছরের চুক্তিতে নাম লেখানোর পর এটি ছিল ক্লাবের হয়ে তার তৃতীয় ম্যাচ।
ডেল্টা টাইমস/সিআর/এমই