প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:২৫ এএম (ভিজিট : ০)

আজ শনিবার, ২২ আগস্ট ২০২৬ ● ০৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ০৮ রবিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১৬৪২ - ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু।
১৬৯৮ - সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯১০ - জাপান কোরিয়াকে চুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত করে নেয় ও এভাবে চলতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত।
১৯৩২ - বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে।
১৯৪২ - ব্রাজিল জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪২ - জার্মান নাৎসি বাহিনী স্তালিনগ্রাদে অবরোধ করে।
১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে।
১৯৮৯ - নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায়।
২০০৯ - কলকাতা পাতাল রেলের টালিগঞ্জ স্টেশন নাম পরিবর্তন করে কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের নামে উৎসর্গ করা হয়।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৮৬২ - ক্লাউড ডেবুসয়,ফরাসি সুরকার।
১৮৭৪ - মাক্স সচেলের, জার্মান দার্শনিক ও লেখক।
১৮৭৭ - এ কে কুমারস্বামীর, সিংহলী শিল্পী।
১৮৯৪ - রমেশচন্দ্র সেন, প্রগতিবাদী লেখক ও প্রতিষ্ঠাবান কবিরাজ।
১৯০২ - লেনি রিফনশ্টাল, জার্মান অভিনেত্রী ও পরিচালক।
১৯০৯ - জুলিয়াস জে. এপস্টাইন,মার্কিন চিত্রনাট্যকার ও প্রযোজক।
১৯১১ - দেবব্রত বিশ্বাস, স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত গায়ক ও শিক্ষক।
১৯১৫ - শম্ভু মিত্র, বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব।
১৯২০ - রে ব্যাডবেরি, মার্কিন লেখক ও চিত্রনাট্যকার।
১৯৫৫ - চিরঞ্জীবি, ভারতীয় অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ।
১৯৫৮ - মুকুল চৌধুরী, বাংলাদেশী কবি ও গীতিকার।
১৯৬০ - ফজলুর রহমান বাবু, একজন বাংলাদেশী অভিনেতা এবং সঙ্গীতশিল্পী।
১৯৬৩ - টোরি আমস, মার্কিন গায়ক, গীতিকার, পিয়ানোবাদক ও প্রযোজক।
১৯৭১ - কে এম মোশাররফ করিম, একজন বাংলাদেশী অভিনেতা।
১৯৭১ - রিচার্ড আরমিটাগে, ইংরেজ অভিনেতা।
১৯৮৫ - রুমানা রশীদ ঈশিতা, বাংলাদেশের একজন টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা।
১৯৯১ - ফেদেরিকো মাচেডা, ইতালীয় ফুটবলার।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৮১৮ - ওয়ারেন হেস্টিংস, ভারতের ব্রিটিশ গভর্নর জেনেরেল।
১৮৫০ - নিকোলাস লেনাউ, রোমানীয় বংশোদ্ভূত অস্ট্রীয় কবি।
১৯০৪ - কেট শপ্যাঁ, মার্কিন ছোটগল্পকার ও ঔপন্যাসিক। ।
১৯২২ - মাইকেল কলিন্স, আইরিশ রাজনীতিবিদ ও ২য় মন্ত্রী।
১৯৩২ - মনোরঞ্জন ভট্টাচার্য,অগ্নিযুগের বিপ্লবী।
১৯৫৮ - রজার মারটিন ডু গার্ড, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক।
১৯৭৭ - সেবাস্টিয়ান কাবট, ইংরেজ বংশোদ্ভূত কানাডীয় অভিনেতা ও গায়ক।
১৯৭৮ - জোমো কেনিয়াত্তা, কেনিয়ার নেতা।
১৯৮২ - একনাথ রানাডে, ভারতের এক সমাজ সংস্কারক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংগঠক।
১৯৮৬ - জালাল বায়ার, একজন তুর্কি রাজনীতিবিদ ও তুরস্কের ৩য় রাষ্ট্রপতি।
২০০০ - অরুণ মিত্র বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক।
২০০৫ - অমিতা সেন, সংগীত,নৃত্য ও অভিনয়ে পারদর্শিনী।
২০১৩ - আন্ড্রেয়া শেরভি, ইতালীয় ফুটবল খেলোয়াড়।
২০১৫ - আর্থার মরিস, অস্ট্রেলীয় ক্রিকেটার।
২০১৬ - সেল্লাপান রামানাথান, হচ্ছেন ষষ্ঠ প্রজাতন্ত্র সিঙ্গাপুরের রাষ্ট্রপতি।
২০২৪ - গোলাম মুরশিদ, লন্ডন প্রবাসী বাংলাদেশী লেখক, গবেষক ও সংবাদ উপস্থাপক।
ডেল্টা টাইমস/সিআর/এমই