২০ আগস্ট : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

নিজস্ব প্রতিবেদক:

রকমারি

আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ● ০৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ০৬ রবিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের

2026-08-20T09:13:24+06:00
2026-08-20T09:13:24+06:00
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

২০ আগস্ট : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:১৩ এএম   (ভিজিট : ৬)

আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ● ০৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ● ০৬ রবিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :


    ১৮২৮ - (৬ ভাদ্র ১২৩৫ বঙ্গাব্দ) হিন্দুধর্ম সংস্কারক রাজা রামমোহন রায় (১৭৭২-১৮৩৩) ও তার বন্ধুবর্গ মিলে এক সর্বজনীন উপাসনার মাধ্যমে কলকাতায় ব্রাহ্মসমাজ শুরু করেন।
    ১৮৯৭ - চিকিৎসক রোনাল্ড রস অ্যানোফিলিস মশা বাহিত ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেছিলেন।
    ১৯১৪ - জার্মান নাজি বাহিনী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস দখল করে।
    ১৯৪১ - সোভিয়েত ইউনিয়নভুক্ত এস্তোনিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে।
    ১৯৬১ - পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে বার্লিন প্রাচীর তৈরির কাজ শেষ হয়।
    ১৯৭০ - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
    ১৯৭১ - ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বিধ্বস্ত হয়ে শহীদ হন।
    ১৯৮৮ - দীর্ঘ আট বছর পর ইরান-ইরাক যুদ্ধ বিরতি কার্যকর।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

    ১৭৭৯ - জনস জ্যাকব বার্জেলিয়াস, আধুনিক রসায়নের সহপ্রতিষ্ঠাতা
    ১৮৩৩ - বেঞ্জামিন হ্যারিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতি
    ১৮৪৭ - অ্যান্ড্রু গ্রীনউড, ইংলিশ ক্রিকেটার।
    ১৮৫৮ - ওমর আল-মুখতার, ইতালীয় ঔপনিবেশবিরোধী লিবিয় গেরিলা যুদ্ধা ও স্বাধীনতাকামী নেতা
    ১৮৬৩ - মৌলভী আবদুল করিম শিক্ষক, শিক্ষাব্রতী, সমাজসেবী
    ১৮৬৪ - রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, বাঙালি বিজ্ঞান লেখক ও অধ্যাপক।
    ১৮৮৬ - রবীন্দ্রসাহিত্য সমালোচক ও সাহিত্যিক অজিতকুমার চক্রবর্তী। 
    ১৮৯০ - এইচপি লাভক্রাফট, আমেরিকান ছোট গল্পের লেখক, সম্পাদক ও ঔপন্যাসিক।
    ১৮৯৬ - গোষ্ঠ পাল, ভারতীয় ফুটবলার।
    ১৯০১ - সরোজকুমার রায়চৌধুরী বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক 
    ১৯৪০ - রেক্স সেলার্স, ভারতীয়-অস্ট্রেলিয়ান ক্রিকেটার
    ১৯৪২ - মেহেরুন নেসা, বাংলাদেশী কবি এবং শহীদ বুদ্ধিজীবী।
    ১৯৪৪ - রাজীব গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী।
    ১৯৪৫ - ঊষা গাঙ্গুলি, ভারতীয় নাট্য আন্দোলনের নির্ভীক কর্মী, নাট্য-পরিচালক,নাট্যাভিনেত্রী।
    ১৯৪৬ - এন আর নারায়ণ মূর্তি, ভারতীয় ব্যবসায়ী, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা
    ১৯৫২ - জন এম্বুরি, ইংরেজ ক্রিকেটার এবং কোচ
    ১৯৮১ - বেন বার্নেস (অভিনেতা), ইংরেজ অভিনেতা
    ১৯৮৩ - অ্যান্ড্রু গারফিল্ড, মার্কিন-ইংরেজ অভিনেতা

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

    ১৮৯৯ - বলেন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের সদস্য কবি ও প্রাবন্ধিক। 
    ১৯০৬ - আনন্দমোহন বসু, বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক।
    ১৯১৫- নোবেলজয়ী (১৯০৮) জার্মান জীবাণুবিদ ,পল এইরলিখ।
    ১৯১৯ - গ্রিগর ম্যাকগ্রিগর, স্কটিশ ক্রিকেটার এবং রাগবি খেলোয়াড়। 
    ১৯৩০ - চার্লস ব্যানারম্যান, অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং আম্পায়ার। 
    ১৯৬১- নোবেলজয়ী (১৯৪৬) মার্কিন পদার্থবিদ পার্সি ইউলিয়াম ব্রিজম্যান।
    ১৯৮৬ -
        গৌরীপ্রসন্ন মজুমদার,বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার।
        আবদুর রশীদ তর্কবাগীশ, ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ।
    ১৯৭১ - বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বাংলাদেশের 'বীরশ্রেষ্ঠ' খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
    ২০১৩ - নরেন্দ্র দাভোলকার, ভারতীয় চিকিৎসক, সমাজসেবী,যুক্তিবাদী ও মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির প্রতিষ্ঠাতা-সভাপতি।
    ২০২২ - সমর বন্দ্যোপাধ্যায়, কিংবদন্তি ভারতীয় বাঙালি ফুটবলার যিনি বদ্রু বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত ছিলেন। 
    ২০২৪ - উৎপলেন্দু চক্রবর্তী,ভারতীয় বাংলা চলচ্চিত্র পরিচালক, লেখক এবং থিয়েটার ব্যক্তিত্ব।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ