
আজ শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ● ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১ রবিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১২৮১ - গোয়েথালস প্রধান প্রকৌশলী হিসাবে স্টিভেন্সের স্থলাভিষিক্ত জাপান আক্রমণ করতে গিয়ে কুবলাই খানের নৌবহর ঝড়ে পতিত হয়ে ধ্বংস হয়। ইতিহাসে এ ঘটনা ডিভাইন উইন্ড বা দৈব বাতাস বলে পরিচিত।
১৮৫৪ - বাংলায় প্রথম ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির হাওড়া হতে হুগলি পর্যন্ত রেল চলাচল শুরু করে।
১৮৭২ - ইংল্যান্ডে প্রথম গোপন ব্যালটে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৮৭৫ - ব্রিটিশবিরোধী রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান লীগের জন্ম।
১৮৮৯ - মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কলকাতার প্রসিদ্ধ ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৯১৪ - পানামা খালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
১৯৪৫ - জাপান যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করে।
১৯৪৭ - (২৯ শ্রাবণ, ১৩৫৪ বঙ্গাব্দ,শুক্রবার) ব্রিটিশ শাসন হতে মুক্তি পেয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নেয়।
১৯৪৭ - পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ গভর্নর জেনারেল হিসাবে শপথ গ্রহণ করেন।
১৯৪৮ - কোরীয় উপদ্বীপ বিভক্ত হয়ে দক্ষিণ কোরিয়া স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।
১৯৬০ - আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্র ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷
১৯৬৫ - ভারতে প্রথম দূরদর্শন প্রদর্শিত হয়।
১৯৭১ - অপারেশন জ্যাকপট সংগঠিত হয়।
১৯৭৫ - বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সামরিক অভ্যুত্থানে তার পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন।
১৯৭৫ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সৌদি আরব।
১৯৮২ - ভারতে প্রথম রঙিন টেলিভিশনে দূরদর্শনের সম্প্রচার শুরু হয়।
২০০৫ - ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনীদের প্রতিরোধের মুখে গাজা উপত্যকা থেকে পিছু হটতে বাধ্য হয়৷
২০০৬ - বাংলাদেশের কাছে পরপর দুইবার হোয়াইট ওয়াশ হয় কেনিয়া।
২০০৮ - ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ১০০০০ মিটার দৌড়ের ফাইনালে তিরুনেশ দিবাবা ২৯:৫৪.৬৬ সময়ে নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করেন। একই দিনে মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হবার সাথে সাথে মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।
২০২১ - তালেবান কর্তৃক কাবুল দখলকৃত হয়।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৭৭১ - ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডীয় ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি।
১৮৭২ - অরবিন্দ ঘোষ, বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মিক সাধক এবং দার্শনিক।
১৮৭৩ - রমাপ্রসাদ চন্দ ,ভারতীয় বাঙালি ইতিহাসবিদ এবং পুরাতত্ত্ববিদ।
১৮৭৯ - ইথেল ব্যারিমোর, মার্কিন অভিনেত্রী, অস্কার বিজয়ী।
১৮৯২ - লুই দ্য ব্রোয়ি, ফরাসি পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯০০ - সন্তোষ কুমার মিত্র, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী শহীদ।
১৯১২ -
আমির খাঁ, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী।
ওয়েন্ডি হিলার, ইংরেজ অভিনেত্রী, ডেম উপাধি প্রাপ্ত ও অস্কার বিজয়ী।
১৯১৫ - সত্যেন্দ্রনাথ মৈত্র সারা ভারতে আধুনিক রীতিতে সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
১৯১৭ - খোদেজা খাতুন, বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক ও সমাজ কর্মী।
১৯২২ - সৈয়দ ওয়ালীউল্লাহ, একজন বাঙালি কথাশিল্পী।
১৯২৬ -
সুকান্ত ভট্টাচার্য, বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার কিশোর কবি।
পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি উচ্চাঙ্গ কণ্ঠসঙ্গীত শিল্পী।
১৯৩১ - শরৎকুমার মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি।
১৯৩৭ - নয়ীম গহর, বাংলাদেশী গীতিকার।
১৯৩৮ - প্রাণ কুমার শর্মা, ভারতীয় কার্টুনিস্ট ও কমিকস লেখক।
১৯৪৫ - আল্যাঁ জুপে, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৪৫ - বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।
১৯৪৭ - রাখী গুলজার, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৫১ - লায়লা আরজুমান বানু, বাংলাদেশী রাজনীতিবিদ।
১৯৬৮ - আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, বাংলাদেশী রাজনীতিবিদ।
১৯৭৩ - মারজুক রাসেল, বাংলাদেশী কবি, গীতিকার, মডেল এবং অভিনেতা।
১৯৮৯ - ঈশ্বর পাণ্ডে, ভারতীয় ক্রিকেটার।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
৭৬৭ - আবু হানিফা, ফিকহশাস্ত্রের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ এবং হিজরী প্রথম শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্ব।
১০৩৮ - প্রথম স্টিফেন হাঙ্গেরির প্রথম রাজা।
১৯১০ - গিরিশ চন্দ্র সেন, ইসলামবিষয়ক পণ্ডিত ও ব্রাহ্মধর্ম-প্রচারক, প্রথম বাংলা ভাষায় পূর্ণাঙ্গ পবিত্র কুরআন-এর অনুবাদক।
১৯৩৬ গ্রাৎসিয়া দেলেদ্দা, সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় লেখিকা।
১৯৪২ - মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সচিব মহাদেব দেশাই।
১৯৬০ - এরল হোমস, ইংরেজ ক্রিকেটার।
১৯৬৯ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়নের ছাত্র আব্দুল মালেক শহিদ হন।
১৯৭৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি।
বেগম ফজিলাতুন্নেসা, বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি এবং প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্ত্রী।
শেখ কামাল, শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা।
শেখ জামাল, শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার।
শেখ রাসেল, শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র।
সুলতানা কামাল খুকী, বাংলাদেশী ক্রীড়াবিদ।
আবদুর রব সেরনিয়াবাত, বাংলাদেশের রাজনীতিবিদ এবং প্রাক্তন ভূমি প্রশাসন, ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব ও বন্যানিয়ন্ত্রণ, পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী।
শেখ ফজলুল হক মনি, বাংলাদেশী রাজনীতিবিদ, সাংবাদিক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা।
১৯৭৮ - বাণীকুমার নামে সুপরিচিত বৈদ্যনাথ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক।
১৯৯৪ - হরপ্রসাদ মিত্র, কবি ও সাহিত্য সমালোচক।
২০১৮ -অজিত ওয়াড়েকর, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার।
২০২০ - মুর্তজা বশীর, প্রখ্যাত চিত্রশিল্পী।
২০২১ - গের্ড মুলার, জার্মান ফুটবলার
২০২৩ -
মহম্মদ হাবিব, ভারতীয় ফুটবলার।
বিন্দেশ্বর পাঠক,ভারতীয় সমাজবিজ্ঞানী , সামাজিক উদ্যোক্তা এবং সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা।
২০২৪ - রাম নারায়ণ আগরওয়াল, প্রখ্যাত ভারতীয় মিসাইল বিজ্ঞানী।
ডেল্টা টাইমস/সিআর/এমই