রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রেড ক্রিসেন্টের অভিনন্দন

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ

2026-08-21T22:06:37+06:00
2026-08-21T23:15:43+06:00
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রেড ক্রিসেন্টের অভিনন্দন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:০৬ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ১১:১৫ পিএম  (ভিজিট : ৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

রাষ্ট্রপতি পদাধিকারবলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট। তাঁর নেতৃত্ব, পরামর্শ ও দিকনির্দেশনায় দেশের মানুষের কল্যাণে সোসাইটির মানবিক কার্যক্রম আরও শক্তিশালী, বিস্তৃত ও কার্যকর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

এক অভিনন্দন বার্তায় সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, "মহামান্য রাষ্ট্রপতির পরামর্শ, দিকনির্দেশনা ও নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সেবায় তার কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করবে। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।"

তিনি আরও বলেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ মানবিক সংগঠন হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের দুর্যোগপ্রবণ ও অসহায় মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা ও সেবা প্রদান করে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস, জরুরি সাড়াদান, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় মানুষের সক্ষমতা বৃদ্ধিতে সোসাইটির এই কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও জোরদার করা হবে।

রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা সোসাইটির মানবিক কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে চেয়ারম্যান উল্লেখ করেন। দেশের দুর্যোগপ্রবণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে থেকে মানবিক সেবার পরিধি আরও বিস্তৃত করার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব রেড ক্রিসেন্টের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ব্যারিস্টার মো. আব্দুস সালাম মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের মানুষের কল্যাণে মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাসে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ