শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই

2026-08-21T19:56:48+06:00
2026-08-21T19:56:48+06:00
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ০)

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হয়। 


শপথ নিতে যাওয়া ছয়জনের মধ্যে চারজন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী রয়েছেন।

নতুন মন্ত্রীরা হলেন- ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, সাচিং প্রু জেরী, এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রীরা হলেন- হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হয়।

বঙ্গভবনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০’র বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।








  এই ক্যাটেগরির আরো সংবাদ