প্রতিমন্ত্রী হলেন শামীম কায়সার লিংকন: গোবিন্দগঞ্জে আনন্দ-উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৯:১৩ পিএম (ভিজিট : ০)

বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন গাইবান্ধা জেলার কৃতি সন্তান শামীম কায়সার লিংকন। তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোত্তালেব আকন্দের জ্যেষ্ঠ পুত্র।
শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তাঁর নিজ এলাকা গোবিন্দগঞ্জসহ পুরো গাইবান্ধা জেলায় আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খবরটি পাওয়ার পরপরই স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিলে অংশ নেন। উপজেলার বিভিন্ন পয়েন্ট ও বাজারে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এলাকাবাসীর প্রত্যাশা, মরহুম পিতার যোগ্য উত্তরসূরি হিসেবে শামীম কায়সার লিংকন দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে গোবিন্দগঞ্জসহ দেশের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
ডেল্টা টাইমস/মো. শাহআলম সরকার সাজু/সিআর/এমই