চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই যুবক নিহত

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া পাঁচটার দিকে শিবগঞ্জ

2026-08-18T11:09:54+06:00
2026-08-18T11:09:54+06:00
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই যুবক নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : ৬)

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া পাঁচটার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) ও জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। তারা দুজনেই ট্রাকের শ্রমিক।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র বলেন, কানসাটে ট্রাকে শ্রমিকের কাজ শেষ বাড়ি ফিরছিলেন তারা দুইজন। অসাবধানতাবশত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে গেলে গুরুতর আহত হন তারা। বিষয়টি দেখতে পেয়ে ওই পথে যাতায়াতকারীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ