রহমত শাহ’র রেকর্ডগড়া সেঞ্চুরিতে আফগানদের সর্বোচ্চ রানতাড়ায় জয়

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে জিততেই ২০২৭ বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়েছিল আফগানিস্তানের। বৃষ্টিতে ভেস্তে যাওয়া একটি ম্যাচ বাদে

2026-08-16T09:49:26+06:00
2026-08-16T09:49:26+06:00
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

রহমত শাহ’র রেকর্ডগড়া সেঞ্চুরিতে আফগানদের সর্বোচ্চ রানতাড়ায় জয়
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:৪৯ এএম   (ভিজিট : ০)

আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে জিততেই ২০২৭ বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়েছিল আফগানিস্তানের। বৃষ্টিতে ভেস্তে যাওয়া একটি ম্যাচ বাদে সিরিজজুড়ে দাপট দেখিয়ে তারা ৪-০ ব্যবধানে জিতল। অধিনায়ক রহমত শাহ’র রেকর্ডগড়া সেঞ্চুরিতে নিজেদের ওয়ানডে ফরম্যাটের ইতিহাসে আয়ারল্যান্ডের দেওয়া সর্বোচ্চ ২৯৯ রানের লক্ষ্য তাড়ায় ৬ উইকেটে জিতল আফগানিস্তান।

বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ড ২৯৮ রানের সংগ্রহ দাঁড় করায়। হাশমতউল্লাহ শহিদির পরিবর্তে গত মাসে আফগানিস্তানের ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া রহমত ১৩৩ বলের ইনিংসে ১৩টি চার ও দুটি ছক্কা হাঁকান। যা আফগানিস্তানের ওয়ানডে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।

এই সেঞ্চুরির মাধ্যমে আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে শতরান করা তৃতীয় অধিনায়ক হলেন রহমত। তার আগে এই কীর্তি ছিল আসগর আফগান ও হাশমতউল্লাহ শহিদির। এর আগে আফগান অধিনায়ক হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ রানের (১০২, প্রতিপক্ষ ভারত) রেকর্ড ছিল শহিদির। 

তবে আফগানিস্তানের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখনও ইব্রাহিম জাদরানের দখলে। ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৬ বলে ১৭৭ রান করেছিলেন ডানহাতি এই ওপেনার।

এদিকে, আইরিশদের লক্ষ্য তাড়ায় রহমত তৃতীয় উইকেটে সেদিকুল্লাহ অটলের সঙ্গে ২১০ বলে ২০১ রানের দুর্দান্ত জুটি গড়েন। সেদিকউল্লাহ ১১২ বলে ৯৮ রান করে সেঞ্চুরি থেকে মাত্র দুই রান দূরে থাকতে দুর্ভাগ্যজনকভাবে আউট হন। এর আগে সিরিজের চতুর্থ ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন তিনি। অটলের বিদায়ে আজমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে আরও ৫৬ রান যোগ করেন রহমত। শেষ পর্যন্ত তার অপরাজিত ১৪৩ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৪৮.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ