দাপুটে ব্যাটিংয়ে ৪০০ পার বাংলাদেশের, লিড ২২১ রান

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

প্রথম ইনিংসে ৪০০ রান পেরিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের জুটিতে বাংলাদেশের লিডও ছাড়িয়েছে দুইশ। মেহেদী

2026-08-15T09:28:45+06:00
2026-08-15T09:49:29+06:00
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

দাপুটে ব্যাটিংয়ে ৪০০ পার বাংলাদেশের, লিড ২২১ রান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:২৮ এএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৯:৪৯ এএম  (ভিজিট : ৭)

প্রথম ইনিংসে ৪০০ রান পেরিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের জুটিতে বাংলাদেশের লিডও ছাড়িয়েছে দুইশ। মেহেদী হাসান মিরাজ ক্রিজে যাওয়ার সময় দ্বিতীয় নতুন বলে ব‍্যাটসম‍্যানদের কঠিন পরীক্ষা নিচ্ছিল অস্ট্রেলিয়া। সেই সময়টা কাটিয়ে দিয়ে এই অলরাউন্ডারকে দলকে এগিয়ে নিচ্ছেন।

হাসান মাহমুদ ও তাইজুল ইসলামের সঙ্গে গড়েছেন জুটি। এখন খেলছেন তাসকিন আহমেদের সঙ্গে। রান যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন মিরাজ। মিচেল স্টার্কের বলে দুই রান নিয়ে ছুঁয়েছেন পঞ্চাশ। টেস্টে মিরাজের দ্বাদশ পঞ্চাশ এসেছে ১১৭ বলে।

কামিন্সের করা ১২৯ তম ওভারের প্রথম বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন তাসকিন। এ ছক্কায় বাংলাদেশের রান ৪০০ পেরিয়ে যায়। পরের বলেই একই জায়গায় তাসকিনের ক্যাচ ছাড়েন স্টিভেন স্মিথ। পৃথিবীর সহজতম ক্যাচটাই মনে হয় ছাড়লেন স্মিথ!  গতকালও একটি ক্যাচ ছাড়েন স্মিথ।

কিছুক্ষণ পরই মিরাজের বেশ কঠিন একটি ক্যাচ নিতে পারেননি ট্রাভিস হেড। উল্টো দিকে দৌড়ে ডাইভ দিয়েও পারেননি। ১৩০ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৪১০। ৫৮ রানে খেলছেন মিরাজ। ১২ রানে ব‍্যাট করছেন তাসকিন।

অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট করা সফরকারীদের লিড এখন দুইশর ঊর্ধ্বে।

উল্লেখ্য, ২০০৬ ফতুল্লা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১২৩.৩ ওভার ব্যাট করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এতদিন এটাই ছিল বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ ওভার ব্যাটিংয়ের রেকর্ড। সেটা পেরিয়ে এই ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি ওভার খেলার নতুন কীর্তি গড়ল বাংলাদেশ।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ