তানজিদ তামিমের রেকর্ডের দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

তানজিদ হাসান তামিম একটু ব্যাকফুটে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল সীমানাছাড়া করলেন। তার চারে বাংলাদেশ প্রথম ইনিংসে দুইশ

2026-08-14T10:06:40+06:00
2026-08-14T10:22:58+06:00
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

তানজিদ তামিমের রেকর্ডের দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:০৬ এএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ১০:২২ এএম  (ভিজিট : ৮)

তানজিদ হাসান তামিম একটু ব্যাকফুটে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল সীমানাছাড়া করলেন। তার চারে বাংলাদেশ প্রথম ইনিংসে দুইশ ছুঁল। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লিডও পেল সফরকারীরা। ডারউইন টেস্টের ছড়ি এখনও বাংলাদশের হাতে। ২ উইকেটে তাদের সংগ্রহ ২০০ রান।

এর আগে প্রথম সেশন শেষে ৭৪ রানে অপরাজিত ছিলেন তানজিদ। তার সঙ্গে ২৮ রানে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিন লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৮১ রান। প্রথম ইনিংসে তারা ১৭ রানে পিছিয়ে ছিল। লাঞ্চের আগে এদিন ১ উইকেট হারিয়ে ৮৫ রান করে সফরকারীরা।

১ উইকেটে ৯৬ রানে শুক্রবার ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমেছিল বাংলাদেশ। ১৯৮ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় উইকেটে তানজিদ ও মুমিনুল হকের ১০২ রানের জুটিতে শক্ত জবাব দিয়েছে তারা। মুমিনুল ৪৯ রানে থেমেছেন। আর ১০২ বলে ফিফটি করা তানজিদ সেঞ্চুরির পথে ছুটছেন।

জশ হ্যাজলউডের ফুলার ও অফসাইডের একটু বাইরের বল তার ব্যাটের পাশে লেগে অ্যালেক্স ক্যারির গ্লাভসে ধরা পড়ে। ৯৫ বলে ৮ চারে ৪৯ রানে থামেন মুমিনুল। শতক ছাড়ানোর পর জুটি ভেঙে গেল। দলীয় ৩৬ রানে সাদমানের বিদায়ের পর বাংলাদেশ ১৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায়।

অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি করেন তানজিদ। শান্ত নেমে বেশ সাবলীল ব্যাটিং করছেন। লিড নিতে আর ১৮ রান দরকার তাদের।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ