মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ছয়টার দিকে সিলিং

2026-08-15T17:07:27+06:00
2026-08-15T17:07:27+06:00
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ০)
মডেল ও অভিনেত্রী রিধিকা রিধি। সংগৃহীত ছবি

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধি। সংগৃহীত ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

মরদেহ উদ্ধারের পর রিধিকাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, “খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পাই। বর্তমানে তাঁর মা ও পরিবারের অন্য সদস্যরা থানায় অবস্থান করছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই তিনি আত্মহত্যা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিচ্ছি।”

মডেল হিসেবে কাজ করতেন রিধিকা। পাশাপাশি অভিনয় করতেন নাটকেও। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’সহ বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ