রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই রোববার

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

দেশের ইতিহাসে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র আগামীকাল রোববার (১৬ আগস্ট) যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (১৫ আগস্ট) নির্বাচন

2026-08-15T16:41:05+06:00
2026-08-15T16:41:05+06:00
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই রোববার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ৭)

দেশের ইতিহাসে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র আগামীকাল রোববার (১৬ আগস্ট) যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৫ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।


এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন ভবনে নির্বাচনি কর্তা (প্রধান নির্বাচন কমিশনার) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র পরীক্ষা করবেন। এক্ষেত্রে যতক্ষণ শেষ না হবে ততক্ষণ এ কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে। 

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট।








  এই ক্যাটেগরির আরো সংবাদ