নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে

2026-08-13T19:49:39+06:00
2026-08-13T19:49:39+06:00
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:৪৯ পিএম   (ভিজিট : ২)

নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ জানা যায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি পিকআপভ্যান। বিপরীত দিক থেকে আসছিল সারবোঝাই ট্রাকটি। পূর্বধলার নারান্দিয়া এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা এক নারীসহ চারজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন।


নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, হতাহতদের পরিচয় যাচাইয়ে কাজ চলছে।











  এই ক্যাটেগরির আরো সংবাদ