প্রধানমন্ত্রীর ভারত সফর চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি

2026-08-13T16:44:35+06:00
2026-08-13T16:44:35+06:00
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ভারত সফর চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ১২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, ভারত সফরসহ প্রধানমন্ত্রীর অন্য কোনো বিদেশ সফরের দিনক্ষণও এখনো চূড়ান্ত করা হয়নি। দুই দেশের মধ্যে আলোচনা করেই সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফরের সম্ভাব্য সময় জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘ভারত সফরসহ অন্যান্য সফর কোনোটাই এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

জাপান সফরের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে জাপান সফর করবেন, সে বিষয়ে এখনো দিনক্ষণ ঠিক হয়নি। দুই দেশের জন্য উপযুক্ত সময়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী বর্তমানে বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন বলেও জানান তিনি।

ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসে আলোচনা করলে অনেক সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয়। দুই দেশের প্রধানদের মধ্যে সরাসরি আলোচনা হলে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে অগ্রগতি সম্ভব।

তিনি বলেন, ‘দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক কিছুই সমাধান হতে পারে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। ভারত সুযোগ কাজে লাগাবে কি না, তা তারা ভেবে দেখতে পারে।’

ভারত ও বাংলাদেশের প্রধানদের মধ্যে আলোচনার সুযোগকে গুরুত্ব দিয়ে শামা ওবায়েদ বলেন, ‘যেকোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ থাকে। এদিক থেকে ভারতের উচিত হবে সেই সুযোগের সৎ ব্যবহার করা।’

এদিকে সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি ও বাণিজ্য বাড়ানোর বিষয়ে সরকারি পর্যায়ে সফল আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানির বিষয়ে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে। রপ্তানি বাড়াতেও সফল আলোচনা হয়েছে।

সিঙ্গাপুর সফরের অভিজ্ঞতা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, সেখানে বর্জ্য থেকে জ্বালানি তৈরির একটি প্রকল্পও তিনি পরিদর্শন করেছেন।

ডেল্টা টাইমস/ আরএফ








  এই ক্যাটেগরির আরো সংবাদ