প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:২৭ পিএম (ভিজিট : ৩)

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রায় ৬০ কোটি ডলার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জার্মানির শীর্ষস্থানীয় কনটেইনার শিপিং কোম্পানি হ্যাপাগ-লয়েড। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রকাশিত কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা ৩০ কোটি ৬০ লাখ ডলার থেকে কমে ৮ কোটি ৩০ লাখ ডলারে দাঁড়িয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, এশিয়া থেকে শক্তিশালী রপ্তানি এবং যুক্তরাষ্ট্রে পণ্যের চাহিদা বৃদ্ধির ফলে কিছুটা আয় বাড়লেও মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বাণিজ্যিক বিঘ্নের ক্ষতি পুরোপুরি পুষিয়ে ওঠা সম্ভব হয়নি।
হরমুজ প্রণালি বন্ধে ব্যাপক ক্ষতির মুখে জার্মানির কোম্পানি
ইরাকে স্থানীয়ভাবে তৈরি ২০ ড্রোন জব্দ, গ্রেপ্তার ৪
হরমুজ প্রণালি বন্ধের পর জ্বালানি, বিমা, পণ্য সংরক্ষণ, জাহাজের গতিপথ পরিবর্তন এবং স্থলপথে পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর প্রভাবে হ্যাপাগ-লয়েডের ‘লাইনার শিপিং’ বিভাগের পরিচালন মুনাফা ১৬ কোটি ৭০ লাখ ডলার থেকে কমে ১৫ কোটি ৩০ লাখ ডলারে নেমেছে।
বিশ্বের অন্যতম বড় কনটেইনার শিপিং প্রতিষ্ঠান হ্যাপাগ-লয়েডের দাবি, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথে দীর্ঘস্থায়ী বিঘ্ন বৈশ্বিক সরবরাহব্যবস্থা ও পরিবহন ব্যয়ের ওপর বড় ধরনের চাপ তৈরি করছে।
ডেল্টা টাইমস/ আরএফ