এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলে অন্তর্ভুক্তিসহ ১০ দফা দাবি

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তিকরণ এবং চাকরি জাতীয়করণসহ ১০ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক-কর্মচারী

2026-08-12T18:08:16+06:00
2026-08-12T18:08:16+06:00
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলে অন্তর্ভুক্তিসহ ১০ দফা দাবি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তিকরণ এবং চাকরি জাতীয়করণসহ ১০ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক-কর্মচারী চাকরি জাতীয়করণ জোট ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম।

বুধবার (১২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

দাবিগুলো হলো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের টাকা প্রচলিত নিয়ম ও বিধি-বিধান মোতাবেক প্রদানের ব্যবস্থাকরণ; বৈষম্য নিরসনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ; এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দ্রুত বদলির ব্যবস্থাকরণ; শতভাগ উৎসব ভাতার ব্যবস্থা ও সরকারি নিয়মে বাড়ি ভাড়া প্রদানের ব্যবস্থাকরণ; শিক্ষক নিয়োগে এনটিআরসিএ এর বদলে পিএসসি-২ এর ব্যবস্থাকরণ; স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তিকরণ; ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যবস্থাকরণ; চাকরির বয়স ৬৫ বয়স উন্নীতকরণ; নৈশ প্রহরীদের প্রচলিত নিয়মে ছুটির ব্যবস্থাকরণসহ দ্বিতীয় নৈশপ্রহরী নিয়োগ।

সংবাদ সম্মেলনের পরে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনের আয়োজন করেন। সেখানেও এসব দাবি নিয়ে কথা বলেন।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ