১১ আগস্ট : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

ডেল্টা টাইমস ডেস্ক:

রকমারি

আজ মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ● ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৭ সফর ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে

2026-08-11T09:42:34+06:00
2026-08-11T09:42:34+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

১১ আগস্ট : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:৪২ এএম   (ভিজিট : ১)

আজ মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ● ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৭ সফর ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

    ৬৮৩ - মুসলমানরা সমরখন্দ বিজয় লাভ করে।
    ১৭৮০ - বার্বাডোজে হারিকেন শুরু হয়।
    ১৮১০ - আজোরে ভয়াবহ ভূমিকম্পে সাও মিগুয়েল গ্রাম তলিয়ে যায়।
    ১৮৮৪ - টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ম্যাকডোনেল।
    ১৮৮৮ - বন্ধ হয়ে যায় ক্যালিফোর্নিয়া থিয়েটার।
    ১৯০৮ - বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়।
    ১৯০৯ - রেডিওর বিপদবার্তা বা এসওএসের ব্যবহার শুরু হয়।
    ১৯১৪ - জন রে অ্যানিমেশন পেটেন্ট করেন।
    ১৯২২ - কাজী নজরুল ইসলামের ধুমকেতু পত্রিকা প্রকাশিত হয়।
    ১৯২৯ - ইরাক ও পারস্য শান্তিচুক্তি করে।
    ১৯২৯ - রাশিয়া ও চীনের সীমান্তে যুদ্ধ শুরু হয়।
    ১৯৫২ - মানসিক অসুস্থতার জন্য জর্দানের বাদশাহ তালাল সিংহাসনচ্যুত হন।
    ১৯৬১ - ভারতে পূর্বে পর্তুগিজ শাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলিকে ভারতের সাথে যুক্ত ও একত্রিত করে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি গঠন করা হয়।
    ১৯৮৬ - এশিয়ার জনসংখ্যা ৩০০ কোটি পূর্ণ হয়।
    ২০০৪ - পাকিস্তান পরমাণু বিস্তার রোধ না করলে দেশটির ওপর মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা প্রস্তাব গ্রহণের আহবান করা হয়।
    ২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ৪০০ মিটার ফ্রিস্টাইল শেষ হয়। একই দিনে মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।
    ২০১২ - বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাফাত জামিল বীর বিক্রমের মৃত্যু।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

    ১৫১১ - তুলসীদাস, হিন্দি কবি ও সাধক। 
    ১৭৩৭ - ইংরেজ ভাস্কর জোসেফ নোলেকেনস।
    ১৮৫৮ - নোবেলজয়ী [১৯২৯] ওলন্দাজ চিকিৎসক ক্রিস্টিয়ান আইকমান।
    ১৮৭০ - টম রিচার্ডসন, ইংরেজ ক্রিকেটার।
    ১৯০৮ - পুলিনবিহারী সেন খ্যাতনামা বাঙালি রবীন্দ্র-বিশারদ।
    ১৯১১ - প্রেম ভাটিয়া, সাংবাদিক।
    ১৯২৯ - মানবেন্দ্র মুখোপাধ্যায় ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার।
    ১৯৩৭ - সালমা সোবহান, বাংলাদেশের প্রখ্যাত ব্যারিস্টার, শিক্ষক, মানবাধিকারকর্মী।
    ১৯৩৮ - চঞ্চল কুমার মজুমদার, শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কারে সম্মানিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় পদার্থবিজ্ঞানী ।
    ১৯৬৫ - ভায়োলা ডেভিস, মার্কিন অভিনেত্রী ও প্রযোজক।
    ১৯৭০ - জিয়ানলুকা পেসোত্তো, ইতালীয় ফুটবলার।
    ১৯৮৩ - ক্রিস হেমসওর্থ, অস্ট্রেলীয় অভিনেতা।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

    ১৯০৮ - ক্ষুদিরাম বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের বাঙালি বিপ্লবীর ফাঁসির মঞ্চে আত্মবলিদান।
    ১৯৩৫ - স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বেসরকারি ( ১৯১৪-১৯১৮) উপাচার্য।
    ১৯৫৫ - অমলেন্দু দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।
    ১৯৭০ - ইরাবতী কার্বে ভারতের মহারাষ্ট্রের একজন নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং লেখক।
    ১৯৭২ - নোবেজয়ী [১৯৫১] আফ্রিকান-মার্কিন অণুজীব বিজ্ঞানী ম্যাক্স থিলাব।
    ১৯৯০ - ননীগোপাল চক্রবর্তী বাঙালি শিশু সাহিত্যিক।
    ১৯৯৫ - আলোন্‌জো চার্চ, মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ।
    ২০০০ - ঊষা মেহতা, গান্ধীবাদী, ভারতের স্বাধীনতা সংগ্রামী ও কংগ্রেস রেডিওর সংগঠক। 
    ২০১২ - শাফায়াত জামিল বীর বিক্রম, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। 
    ২০১৮ - বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল, ভারতীয়-নেপালীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক। 
    ২০২৩ - বিকাশ চন্দ্র সিং, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী। 


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ