
আজ বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ● ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২২ সফর ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১৮২৫ - ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৮৯০ - নিউ ইয়র্কে এক খুনির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বপ্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহৃত হয়।
১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় বন্দে মাতরম্ (সংবাদপত্র) প্রথম প্রকাশিত হয়।
১৯১৪ - রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে।
১৯১৪ - কলকাতা থেকে দৈনিক বসুমতী প্রথম প্রকাশিত হয়।
১৯২৪ - মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের লোজান চুক্তি (Traité de Lausanne) কার্যকরী হয়।
১৯৪৫ - মিত্র শক্তি আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে পারোমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়।
১৯৬২ - যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয় পশ্চিম ভারতীয় দ্বীপ জ্যামাইকা।
১৯৯১ - ষোল বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় ।
১৯৯৬ - ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত ডামাটো আইন অনুমোদন লাভ করে।
২০২৪ - সরকারী নিয়োগে কোটা সংস্কার আন্দোলন এবং পরবরতীতে অসহযোগ আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১১৮০ - সম্রাট গো-টোবা, জাপান
১৮০৯ - আলফ্রেড, লর্ড টেনিসন, ইংরেজ কবি।
১৮৬৫ - হান্নাহ চ্যাপলিন, ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী এবং চার্লি চ্যাপলিনের মাতা।
১৮৬৮ পল ক্লডেল, ফরাসি সাহিত্যিক।
১৮৮১ - অ্যালেকজান্ডার ফ্লেমিং, স্কটিশ জীববিজ্ঞানী, ফার্মাকোলজিস্ট এবং উদ্ভিদবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৮৮৪ - কার্তিকচন্দ্র দাশগুপ্ত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক ।
১৮৯৬ - অহীন্দ্র চৌধুরী,ভারতীয় বাঙালি অভিনেতা, পরিচালক, নাট্যশিল্পী।
১৯১১ - নরম্যান গর্ডন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।ত্রী, মডেল, চলচ্চিত্র-স্টুডিও নির্বাহী ও প্রযোজক।
১৯১৭ - রবার্ট মিচাম, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক, কবি, সুরকার ও গায়ক।
১৯২৮ - অ্যান্ডি ওয়ারহল, মার্কিন ভিজুয়াল আর্ট আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক।
১৯২৯ - আবদুল গফুর হালী, বাংলাদেশী গীতিকার, সুরকার ও লোকশিল্পী।
১৯৬২ - মিশেল ইয়ো, মালয়েশীয় অভিনেত্রী।
১৯৭০ - এম নাইট শ্যামালান, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
১৯৭৩ - ভেরা ফারমিগা, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক, ও প্রযোজক।
১৯৮৪ - জেসি রাইডার, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৬৩৭ - ইংরেজ কবি ও নাট্যকার বেন জনসন।
১৬৬০ - দিয়েগো বেলাসকেস, স্পেনীয় চিত্রশিল্পী।
১৮৭৩ - বাঙালী লেখক,সমাজকর্মী কিশোরীচাঁদ মিত্র।
১৯২৩ - পণ্ডিত রামভজ দত্তচৌধুরী, ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীবাদী নেতা, সমাজ সংস্কারক ও কবি।
১৯২৫ - ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১৯৫৭ - নোবেলজয়ী [১৯৩২] মার্কিন রসায়নবিদ আরভিং ল্যাংম্যুয়ির।
১৯৫৯ - মোহাম্মদ হোসেন খসরু, ভারতীয় সঙ্গীতজ্ঞ।
১৯৭৩ - ফুলগেনসিও বাতিস্তা, কিউবার রাষ্ট্রপতি, একনায়ক ও সৈনিক নেতা।
১৯৮১ - ভূপেশ গুপ্ত, বাঙালি, কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এবং বিশিষ্ট সাংসদ।
২০০২ - এড্সগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী।
২০০৪ - সাংবাদিক, সাহিত্যিক সন্তোষ গুপ্ত।
২০০৬ - এস্থার ভিক্টোরিয়া আব্রাহাম, ভারতীয় মডেল, অভিনেত্রী এবং হিন্দি চলচ্চিত্র জগতের প্রথম মহিলা চলচ্চিত্র পরিচালক।
২০১২ - স্যার বার্নার্ড লভেল ইংরেজ বিজ্ঞানী।
২০১৯ - সুষমা স্বরাজ, ভারতীয় রাজনীতিবিদ ও সুপ্রীম কোর্টের আইনজীবী।
২০২০ - শ্যামল চক্রবর্তী , ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর কেন্দ্রীয় কমিটির সদস্য , বামফ্রন্ট সরকারের পরিবহন মন্ত্রী(১৯৮২-১৯৯৬), রাজ্যসভা সদস্য (২০০৮-২০১৪) , ভারতের ছাত্র ফেডারেশন এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি।
ডেল্টা টাইমস/সিআর/এমই