৩ আগস্ট : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

ডেল্টা টাইমস ডেস্ক:

রকমারি

আজ সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ● ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৯ সফর ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে

2026-08-03T09:26:23+06:00
2026-08-03T09:26:23+06:00
সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

৩ আগস্ট : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯:২৬ এএম   (ভিজিট : ৩)

আজ সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ● ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৯ সফর ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

    ১১০৮ - ফ্রান্সের রাজা ষষ্ঠ লুই সিংহাসনে আরোহণ করেন।
    ১৪৯২ - ইতালির বিশিষ্ট নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার সমুদ্র যাত্রা শুরু করেছিলেন।
    ১৪৯২ - স্পেন থেকে ইহুদিদের বের করে দেওয়া হয়।
    ১৭৯৫ - গ্রিনভিল চুক্তি স্বাক্ষরিত।
    ১৮৫৮ - জন স্মীক কর্তৃক নীল নদের উৎস আবিষ্কার।
    ১৮৮২ - ব্রিটিশ নৌ সেনাদের সুয়েজ খাল দখল।
    ১৯১৪ - তুরস্ক জার্মানির সঙ্গে সামরিক চুক্তি।
    ১৯১৪ - পানামা খালের মধ্য দিয়ে প্রথম জাহাজ চলতে শুরু করে এবং এই খালের উদ্বোধন হয়।
    ১৯১৪ - ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
    ১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।
    ১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালিয়ান বাহিনী ব্রিটিশ সোমালিল্যান্ড আক্রমণ করে।
    ১৯৪১ - জার্মানি রাশিয়ার একটি এলাকা দখল করে নেয়।
    ১৯৫৪ - ভারতে পরমাণু শক্তি বিভাগ গঠিত হয়।
    ১৯৫৬ - তদানিন্তন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) এ নির্মিত প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়।
    ১৯৬০ - আফ্রিকা মহাদেশের অন্যতম দেশ নাইজার পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং জাতিসঙ্ঘের সদস্যভুক্ত হয়।
    ১৯৯৪ - ভারতের দিল্লিতে অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থানে প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপনের চিকিৎসা করা হয়।
    ১৯৯৯ - পূর্ব তিমুরে নির্বাচনে স্বাধীনতার পক্ষে রায়ের মধ্য দিয়ে স্বাধীন পূর্ব তিমুরের অভ্যুদয় ঘটে।
    ২০০৮ - ভারতের হিমাচল প্রদেশে বিলাসপুর জেলায় নায়না দেবী মন্দিরে পদদলন-এ প্রায় ১৪৬ জন মারা যান ।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

    ১৮৫৬ - আলফ্রেড ডেডকিন, অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী।
    ১৮৮৬- মৈথিলী শরণ গুপ্ত, ভারতীয় কবি, রাজনীতিবিদ, নাট্যকার ও অনুবাদক। 
    ১৮৮৭ - রুপার্ট ব্রুক, একজন ইংরেজ কবি।
    ১৯০৩ - হাবিব বুরগিবা, তিউনিসিয়ান আইনজীবী, জাতীয়তাবাদী নেতা এবং রাষ্ট্রনায়ক।
    ১৯০৫ - দোলোরেস দেল রিও, মেক্সিকান অভিনেত্রী। 
    ১৯০৭ - ইয়াং শাংখুন, চীনা রাজনীতিবিদ এবং চীনের চতুর্থ রাষ্ট্রপতি। 
    ১৯১৬ - শাকিল বদায়ুঁনি, ভারতীয় উর্দু কবি,লেখক ও গীতিকার। 
    ১৯৩০ - নির্মল সেন, বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ।
    ১৯৩৪ - জোনাস স্যাভিম্বি, অ্যাঙ্গোলান জেনারেল, ইউনিটা প্রতিষ্ঠা করেন। 
    ১৯৩৯ - উৎপলকুমার বসু, বাংলা সাহিত্যে হাংরি আন্দোলন-এর একজন খ্যাতনামা কবি।
    ১৯৪৮ - জঁ-পিয়ের রাফারাঁ, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী।
    ১৯৫১ - আতিউর রহমান, খ্যাতনামা বাংলাদেশী অর্থনীতিবিদ।
    ১৯৫২ - অসভাল্দো আর্দিলেস, আর্জেন্টিনার ফুটবলার এবং ম্যানেজার।
    ১৯৫৯ - কোইচি তানাকা, জাপানি রসায়নবিদ ও প্রকৌশলী, নোবেল পুরস্কার বিজয়ী।
    ১৯৮৪ - সুনীল ছেত্রী , ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।
    ১৯৬৩ - জেমস হেটফিল্ড, আমেরিকান গায়ক-গীতিকার এবং গিটারিস্ট।
    ১৯৬৪ - লাকি ডুবে, দক্ষিণ আফ্রিকান গায়ক এবং কীবোর্ড প্লেয়ার।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

    ১২৭২ - সপ্তম হিজরীর বিশিষ্ট মনীষি ও ধর্মীয় ব্যক্তিত্ব গীয়াস উদ্দীন আব্দুল করিম ইবনে আহমদ।
    ১৪৬০ - স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস
    ১৭২১ - গিনলিং গিবনস, ইংরেজ ভাস্কর ও কাঠ খোদাই শিল্পী।
    ১৮৪৬ - প্রখ্যাত আলেম সাহেবে জাওয়াহের বা রত্নের স্বত্তাধিকারী হিসাবে খ্যাত শেখ মো: হাসান নাজাফী।
    ১৯২৮ - সৈয়দ আমীর আলী, ভারতীয় মুসলিম আইনজ্ঞ এবং কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি।
    ১৯৫৪ - বিশিষ্ট ফরাসী লেখিকা সিডেন গ্যাবরিয়াল কোল্ট এই ধরাপৃষ্ঠ।
    ১৯৫৭ - দেবদাস গান্ধী, মহাত্মা গান্ধীর কনিষ্ঠ পুত্র এবং খ্যাতনামা সাংবাদিক।
    ১৯৭৫ - অমর বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।
    ১৯৭৮ - মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সাংবাদিক ও লেখক।
    ২০০৯ - সুভাষ চক্রবর্তী, পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার এর ক্রীড়া ও পরিবহন মন্ত্রী , এবং ভারতের ছাত্র ফেডারেশন এর সাধারণ সম্পাদক ছিলেন।
    ২০২৪ - যামিনী কৃষ্ণমূর্তি, ভরতনাট্যম এবং কুচিপুড়ি ধারার ভারতীয় নৃত্যশিল্পী।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ