বিএনপিকে সুকৌশলে হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক:

রাজনীতি

দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নাম সরাসরি উল্লেখ না করেই সুকৌশলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে

2026-08-10T17:28:49+06:00
2026-08-10T17:33:49+06:00
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

বিএনপিকে সুকৌশলে হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:২৮ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৫:৩৩ পিএম  (ভিজিট : ৪)
ছবি: ডেল্টা টাইমস

ছবি: ডেল্টা টাইমস

দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নাম সরাসরি উল্লেখ না করেই সুকৌশলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ‘আপা যে পথে হেঁটেছেন, এখন আপনারাও সেই পথে হাঁটছেন’ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘অত্যাচারীর এই পথ পালাবার পথ। এই পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লিতে যেতে হবে।’

আজ সোমবার ( ১০ আগস্ট ) সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ২১ জুন সাঘাটায় সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, ‘চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ করতে চাই, সন্ত্রাস বন্ধ করতে চাই। আমরা একটি ন্যায়সঙ্গত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আপা যে পথে হেঁটেছেন, এখন আপনারাও সেই পথে হাঁটছেন। অত্যাচারীর এই পথ পালাবার পথ। এই পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লিতে যেতে হবে।’

তিনি বলেন,‘ ফ্যাসিবাদ কোনো দলের সঙ্গে থাকে না; ফ্যাসিবাদ একটি ভাইরাস। একটি ফ্যাসিবাদকে তাড়ালেই হবে না। জনগণ আর কোনো ফ্যাসিবাদ চায় না। কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দেওয়া হবে না।’

জামায়াত আমির বলেন, ‘ আপনারা তৈরি হন। যেভাবে ২৪ সালে রাস্তায় নেমে এসেছিলেন, হয়তো আবারও রাস্তায় নামতে হবে। জাতির জন্য একবার নয়, শতবার নামব, ইনশাআল্লাহ।’

চাঁদাবাজি ও প্রশাসনের দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমরা দুর্বল নই, যারা জনগণের কাছ থেকে চাঁদা নেয়, তারা দুর্বল।’ সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

সাঘাটায় দুই শিবির নেতা হত্যার বিচার দাবি করে জামায়াত আমির বলেন, ‘প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই, আসামিদের নজরদারিতে রেখেছেন, কিন্তু মূল আসামি পলাশকে ধরছেন না কেন? দায়িত্বের জায়গা থেকে প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কোনো দলের নয়, প্রশাসন গোটা জাতির সম্পদ।’

জনসমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন ও বগুড়া জেলা আমির মো. আব্দুল হক।

এ ছাড়া বক্তব্য দেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান, গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহিম সরকার, জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবীর রানা, গাইবান্ধা সদর শহর আমির ও জেলা শূরা কর্মপরিষদ সদস্য এ.কে.এম ফেরদৌস আলম এবং শ্রমিক কল্যাণের জেলা সভাপতি নূরুন্নবী প্রধান।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ