কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ, জিপিএ-৫ পেল ৩৯৫১ জন

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল)

2026-08-10T11:01:10+06:00
2026-08-10T11:01:10+06:00
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ, জিপিএ-৫ পেল ৩৯৫১ জন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:০১ এএম   (ভিজিট : ৫)

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

প্রকাশিত ফলাফল অনুযায়ী- এবার দেশের ৬৫১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী। এ বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ