জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

জামালপুরে নিজ ঘরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই আসামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল-১। সোমবার

2026-08-10T13:45:00+06:00
2026-08-10T13:45:00+06:00
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৪৫ পিএম   (ভিজিট : ২)

জামালপুরে নিজ ঘরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই আসামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল-১। সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের ভুক্তভোগী গৃহবধূকে (৪০) তার নিজ ঘরে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন একই গ্রামের আসকর আলী ও জাহিদুল ইসলাম। 

এঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে জামালপুর কোর্টে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর মামলার কার্যক্রম ও ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার মামলার রায় ঘোষণা করা হয়। 

মামলার রায়ে ১ নম্বর আসামী আসকর আলী ও ২ নম্বর আসামী জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান সহ প্রত্যেককে লাখ টাকা জরিমানা করেন বিচারক মুহাম্মদ আবদুর রহিম। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ