দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতে সার্কুলার জারির নির্দেশ হাইকোর্টের

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে অবিলম্বে একটি স্পষ্ট সার্কুলার জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট)

2026-08-06T15:53:07+06:00
2026-08-06T15:53:07+06:00
বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতে সার্কুলার জারির নির্দেশ হাইকোর্টের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ৫)

দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে অবিলম্বে একটি স্পষ্ট সার্কুলার জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।


 বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসংক্রান্ত জারি করা এক রুল আংশিক মঞ্জুর করে এ আদেশ দেন।

একই সঙ্গে ২০১৮ সালের সড়ক দুর্ঘটনা আইনের সংশোধন করে সব দুর্ঘটনার বিষয় নিকটস্থ হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশোধন করে বিধি প্রণয়নের নির্দেশ দিয়েছেন।


আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী এরশাদুল আলম।
সালাউদ্দিন হাসপাতালের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, ২০১৮ সালে ছিনতাইকারীর হাতে খুলনার সোনাডাঙ্গার মোটর পার্টস ব্যবসায়ী ইব্রাহিম ঢাকার সায়েদাবাদে ছিনতাইকারীর আঘাতে আহত হওয়ার পর নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালে গেলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিক্যালে তার মৃত্যুর সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ