প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৮:১১ পিএম (ভিজিট : ৫)

ছবি: ডেল্টা টাইমস
বগুড়ার শেরপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে আদিবাসী জনগোষ্ঠীর মাঝে ১১টি সেলাই মেশিন, ১৭টি সাইকেল ও ৩টি ঘর হস্তান্তর করা হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ১৭৫ জনকে জাতীয় সংসদ সদস্যের জিআর (জেনারেল রিলিফ) খাত থেকে ২ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
আজ রোববার (৯ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মো. সিরাজ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিসিবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান এবং বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি।
এ ছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম শাহীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সাইকেল এবং অসহায় পরিবারের জন্য ঘর হস্তান্তর করা হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা হিসেবে জিআর খাতের অর্থ বিতরণ করা হয়।
ডেল্টা টাইমস/শহিদুল ইসলাম শাওন/ আরএফ