সবচেয়ে শক্তিশালী এআই মডেল আনল আলিবাবা

ডেল্টা টাইমস ডেস্ক:

বিজ্ঞান ও প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় নতুন চমক দেখাল চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা। প্রতিষ্ঠানটি তাদের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এআই

2026-08-03T14:41:53+06:00
2026-08-03T14:41:53+06:00
সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

সবচেয়ে শক্তিশালী এআই মডেল আনল আলিবাবা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:৪১ পিএম   (ভিজিট : ৪)

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় নতুন চমক দেখাল চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা। প্রতিষ্ঠানটি তাদের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এআই মডেল কুয়েন ৩.৮ ম্যাক্স উন্মোচন করেছে। আলিবাবার দাবি, নতুন এই মডেল আগেরগুলোর তুলনায় আরও দ্রুত, আরও দক্ষ এবং বড় আকারের তথ্য বিশ্লেষণ করতে সক্ষম।

সোমবার (৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য দেয়।

আলিবাবা জানিয়েছে, কুয়েন ৩.৮ ম্যাক্স-এ রয়েছে ২ দশমিক ৪ ট্রিলিয়ন প্যারামিটার। প্যারামিটার হলো এমন তথ্য, যার মাধ্যমে একটি এআই মডেল বিভিন্ন বিষয় বুঝতে, উত্তর তৈরি করতে এবং নানা ধরনের কাজ করতে শেখে। আকারের দিক থেকে এটি চীনা প্রতিষ্ঠান মুনশট এআই-এর কিমি কে৩ মডেলের খুব কাছাকাছি।

নতুন মডেলটি লেখা, ছবি ও ভিডিও বিশ্লেষণ করতে পারে। এটি একসঙ্গে ১০ লাখ টোকেন পর্যন্ত তথ্য প্রক্রিয়া করতে সক্ষম। ফলে দীর্ঘ আইনি নথি, বড় সফটওয়্যার কোড বা শত শত পৃষ্ঠার ডকুমেন্ট সহজেই বিশ্লেষণ করা যায়।

মডেলটি মিক্সচার অব এক্সপার্টস প্রযুক্তি ব্যবহার করে। এতে পুরো মডেল একসঙ্গে চালু না হয়ে প্রয়োজনীয় অংশগুলোই কাজ করে। ফলে কম খরচে দ্রুত ফলাফল পাওয়া যায়। একবারে মাত্র ৯৫ বিলিয়ন প্যারামিটার ব্যবহার করেই এটি কাজ সম্পন্ন করতে পারে।

আলিবাবার দাবি, কুয়েন ৩.৮ ম্যাক্স একটি সফটওয়্যার প্রকৌশল প্রকল্প মাত্র ১৬ দিনে শেষ করেছে।


এআই মডেলের তুলনামূলক র‌্যাঙ্কিং প্ল্যাটফর্ম এরিনা ডট এআই-এ প্রকাশের পরই এটি চীনের সবচেয়ে উচ্চ রেটিং পাওয়া টেক্সটভিত্তিক এআই মডেলে পরিণত হয়েছে। ছবি বিশ্লেষণের ক্ষেত্রেও এটি বিশ্বের দ্বিতীয় সেরা অবস্থানে রয়েছে। তবে বৈশ্বিক তালিকায় এখনো অ্যানথ্রপিক-এর ক্লড ফেবল ৫ শীর্ষে রয়েছে।

আলিবাবা আগামী সপ্তাহে আলিবাবা ক্লাউড মডেল স্টুডিও প্ল্যাটফর্মে কুয়েন ৩.৮ ম্যাক্স উন্মুক্ত করবে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ