রাজনৈতিক মতভেদ ভুলে মিঠুনের দ্রুত সুস্থতা চান দেব, ফের একসঙ্গে কাজের আশা

নিজস্ব প্রতিবেদক:

বিনোদন

ডান হাতে অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বর্ষীয়ান ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাসপাতাল সূত্রে জানা গেছে,

2026-08-08T17:54:52+06:00
2026-08-08T17:54:52+06:00
শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

রাজনৈতিক মতভেদ ভুলে মিঠুনের দ্রুত সুস্থতা চান দেব, ফের একসঙ্গে কাজের আশা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডান হাতে অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বর্ষীয়ান ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আজ (৮ আগস্ট) হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে এই অভিনেতার।

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ডান হাতে অস্ত্রোপচার করা হয় মিঠুনের। হাসপাতাল সূত্র জানিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে। এর আগে একই হাতেও অস্ত্রোপচার হয়েছিল তার। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে হাসপাতালে মিঠুনকে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিনেতার সঙ্গে সাক্ষাতের পর তিনি জানান, হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি মিঠুন নিজেই তাকে জানিয়েছিলেন। তবে নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি প্রকাশ্যে আসুক, তা চাননি এই অভিনেতা।

এদিন রাতেই মিঠুনকে দেখতে হাসপাতালে যান অভিনেতা ও সাংসদ দেব। দীর্ঘদিনের সহকর্মী ও ঘনিষ্ঠজনকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুনের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

দেব বলেন, ‘মিঠুন অত্যন্ত ইতিবাচক মানসিকতার মানুষ। তিনি আশা করেন, দ্রুত সুস্থ হয়ে মিঠুন আবার স্বাভাবিক জীবনে ফিরবেন এবং ভবিষ্যতে যেন তাকে আর হাসপাতালে ভর্তি হতে না হয়।’ পাশাপাশি সুস্থ হয়ে উঠলে তারা আবার একসঙ্গে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন দেব।

রাজনৈতিক মতাদর্শের দিক থেকে মিঠুন চক্রবর্তী ও দেবের অবস্থান ভিন্ন। মিঠুন বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও দেব তৃণমূল কংগ্রেসের সাংসদ। রাজনৈতিক অবস্থানের এই পার্থক্য নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নের মুখে পড়েছেন দেব। তবে বরাবরই তিনি স্পষ্ট করে জানিয়েছেন, রাজনীতি কখনোই তাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি।

হাসপাতাল থেকে বেরিয়ে এবারও সেই অবস্থানের কথাই জানান দেব। মিঠুনকে নিজের বাবার মতো উল্লেখ করে তিনি বলেন, মিঠুন তার জীবনে ছিলেন, আছেন এবং থাকবেন। নিজেকে মিঠুনের ছেলের মতো বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে প্রিয় সহকর্মীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন কলকাতার জনপ্রিয় এই অভিনেতা। 


ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ