২৬ বছরে ক্যানসারের কাছে হার মানলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

ক্যানসারের সঙ্গে দীর্ঘ প্রায় তিন বছর লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও

2026-08-07T10:53:00+06:00
2026-08-07T10:53:00+06:00
শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

২৬ বছরে ক্যানসারের কাছে হার মানলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:৫৩ এএম   (ভিজিট : ৭)
ক্যানসারের কাছে হার মানলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

ক্যানসারের কাছে হার মানলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

ক্যানসারের সঙ্গে দীর্ঘ প্রায় তিন বছর লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর সিডনি টাওল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর। নিউইয়র্ক সিটিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সিডনির পরিবার সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। 

টিকটকে প্রকাশিত এক ভিডিও বার্তায় সিডনির ভাই অস্টিন টাওল বলেন, প্রায় তিন বছর ধরে পিত্তনালির ক্যানসারের সঙ্গে লড়াই করার পর গত রাতে সিডনি শেষ নিঃশেষ ত্যাগ করেছে।

মৃত্যুর কয়েক দিন আগে সিডনিকে হসপিস কেয়ারে নেয়া হয়েছিল। মৃত্যুর সময় তিনি নিউইয়র্ক সিটিতে বসবাস করছিলেন। টিকটকে তার অনুসারীর সংখ্যা ছিল ১০ লাখেরও বেশি এবং ইনস্টাগ্রামে ছিল ২ লাখের বেশি অনুসারী।

সিডনির পরিবার এক বিবৃতিতে জানায়, সিডনি যেভাবে সাহসিকতার সঙ্গে ক্যানসারের সঙ্গে লড়াই করেছে এবং পুরো জার্নিটা সবার সঙ্গে শেয়ার করেছে, তাতে আমরা ভীষণ গর্বিত।

বিবৃতিতে আরও জানানো হয়, ক্যানসার নিয়ে মানুষকে সচেতন করা এবং নিজেদের স্বাস্থ্য নিয়ে সবাইকে সোচ্চার হতে উদ্বুদ্ধ করাই ছিল সিডনির মূল লক্ষ্য। আমরা তার ভালো কাজের ধারা টিকিয়ে রাখব। চিরদিন তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে মনে রাখব।

সিডনির মৃত্যুর খবর প্রকাশের পর তার সামাজিক মাধ্যমের হাজারো অনুসারী শোক প্রকাশ করেছেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ