ভুয়া এজেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ অস্ট্রেলিয়ান হাইক‌মিশনের

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

ভুয়া মাইগ্রেশন এজেন্টদের থে‌কে অ‌স্ট্রেলিয়া গম‌নেচ্ছু‌দের সতর্ক ক‌রে দেশটিতে নিবন্ধিত একজন মাইগ্রেশন এজেন্ট অথবা আইনজীবীর সেবা নেওয়ার পরামর্শ

2026-08-08T15:51:14+06:00
2026-08-08T15:51:14+06:00
শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ভুয়া এজেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ অস্ট্রেলিয়ান হাইক‌মিশনের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৫১ পিএম   (ভিজিট : ০)
ফাইল ছবি

ফাইল ছবি

ভুয়া মাইগ্রেশন এজেন্টদের থে‌কে অ‌স্ট্রেলিয়া গম‌নেচ্ছু‌দের সতর্ক ক‌রে দেশটিতে নিবন্ধিত একজন মাইগ্রেশন এজেন্ট অথবা আইনজীবীর সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হ‌য়ে‌ছে।

শনিবার (৮ আগস্ট) ঢাকার অস্ট্রেলিয়ান হাইক‌মিশন এক বার্তায় অ‌স্ট্রেলিয়া গম‌নেচ্ছু‌দের এ পরামর্শ দি‌য়ে‌ছে।

বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ফাঁদে ফেলছে ভুয়া মাইগ্রেশন এজেন্টরা।

এক্ষেত্রে ভিসা-সংক্রান্ত সঠিক পরামর্শ পাওয়ার একটি নির্ভরযোগ্য উপায় হলো, অস্ট্রেলিয়ায় নিবন্ধিত একজন মাইগ্রেশন এজেন্ট (যিনি বাংলাদেশেও কার্যক্রম পরিচালনা করতে পারেন) অথবা একজন অস্ট্রেলীয় আইনজীবীর সেবা নেওয়া।

নিবন্ধিত সব অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টকে একটি নির্দিষ্ট আচরণবিধি অনুসরণ করতে হয় এবং নির্ধারিত জ্ঞান ও পেশাগত মানদণ্ড মেনে চলতে হয়। এর মধ্যে রয়েছে, তারা যে কাজ করেন তার জন্য ন্যায্য ও যুক্তিসংগত ফি নেওয়া। তারা কী কী সেবা দিতে করবেন এবং তার খরচ কত পড়বে, তা আপনাকে লিখিতভাবে জানানো। আপনার ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে আপনাকে যত দ্রুত সম্ভব অবহিত করা।

একজন নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের কার্যক্রম সম্পর্কে জান‌তে https://www.mara.gov.au/get-help-visa-subsite/FIles/consumer_guide_bengali.pdf -এই ও‌য়েবসাইট দেখার পরামর্শ দি‌য়ে‌ছে হাইক‌মিশন।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ