সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২ জন

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।শুক্রবার (৭ আগস্ট)

2026-08-08T11:26:06+06:00
2026-08-08T11:26:06+06:00
শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২ জন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:২৬ এএম   (ভিজিট : ১)

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস নলকা ওভার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুজনের মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ১২ জন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ