নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা পরিষদের

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের প্রতিকার নিশ্চিত এবং নারীর সাংবিধানিক ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় আইন

2026-08-06T19:53:43+06:00
2026-08-06T19:53:43+06:00
বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা পরিষদের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৩)

নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের প্রতিকার নিশ্চিত এবং নারীর সাংবিধানিক ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় আইন প্রণয়ন, আইন সংস্কার ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সুপারিশমালা দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ (বিএমপি)।


বৃহস্পতিবার (৬ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে সুপারিশ তুলে ধরা হয়।

বিএমপির প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, লিগ্যাল অ্যাইড সম্পাদক রেখা সাহা, লিগ্যাল অ্যাইড উপপরিষদের পরিচালক (লিগ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড লবি) অ্যাডভোকেট দীপ্তি সিকদার এবং উপপরিচালক অ্যাডভোকেট রাম লাল রাহাসহ অন্যরা।

প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে আইনগত সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।


বিএমপির সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, সাক্ষাতে মহিলা পরিষদের পক্ষ থেকে নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের প্রতিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন, বিদ্যমান আইন সংস্কার ও কার্যকর বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়। একই সঙ্গে এসব সুপারিশ বাস্তবায়নের পক্ষে যুক্তিও তুলে ধরা হয়। মন্ত্রী বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন।

মতবিনিময় সভায় মন্ত্রী এবং মন্ত্রণালয়ের প্রতিনিধিরা নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও সহিংসতা প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এ সময় আইনগত সহায়তা কার্যক্রম আরও কার্যকর করা এবং সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।


বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এস. এম. এরশাদুল আলম ও মো. খাদেম উল কায়েস, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, মন্ত্রীর একান্ত সচিব মো. সাজ্জাদুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ