হরমুজ প্রণালীর নৌপথের রুট নিয়ে সমঝোতায় ইরান-ওমান

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজের রুট নির্ধারণে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। প্রস্তাবিত এ চুক্তি কার্যকর

2026-08-06T09:58:25+06:00
2026-08-06T09:58:25+06:00
বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

হরমুজ প্রণালীর নৌপথের রুট নিয়ে সমঝোতায় ইরান-ওমান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:৫৮ এএম   (ভিজিট : ০)

হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজের রুট নির্ধারণে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। প্রস্তাবিত এ চুক্তি কার্যকর হলে প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর ওপর তেহরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।
 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার (৫ আগস্ট) এ কথা বলেছেন।  তবে নির্দিষ্ট কিছু তৃতীয় পক্ষ হস্তক্ষেপ না করলে এ বিষয়ে যৌথ ঘোষণা করা হবে।
 
বাঘাই আরও বলেন, ইরান ও ওমানের একটি চুক্তি হলেও তা নিজে থেকেই হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচলের নিশ্চয়তা দেবে না। ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে এ জলপথের নিরাপত্তা এখনো প্রভাবিত হচ্ছে।
 
তবে এ প্রস্তাব সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ওমান কোনো মন্তব্য করেনি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরান ও মাসকাটের মধ্যকার আলোচনা পেশাদার এবং ইতিবাচকভাবে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, আলোচনায় থাকা নৌপথের ভৌগোলিক অবস্থান নিয়ে দুই পক্ষ একটি পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর হামলা চালানোর পর থেকে তেহরান মূলত হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে। এ প্রণালী দিয়েই সাধারণত বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। এরপর থেকে বৈশ্বিক তেলের দাম ব্যাপক ওঠানামা করছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ