রণধীর জয়সোয়াল
শেখ হাসিনার সাংবাদ সম্মেলনের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৪৮ পিএম আপডেট: ০৪.০৮.২০২৬ ৬:৫০ পিএম (ভিজিট : ৮)

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই এটি একটি বেসরকারি মিডিয়া সংস্থা আয়োজন করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সোয়াল।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বলেন, শেখ হাসিনার সংবাদ সম্মেলন একটি বেসরকারি মিডিয়া সংস্থা আয়োজন করছে। ভারত সরকারের এই আয়োজনের সঙ্গে কোনো সম্পর্ক নেই
রণধীর জয়সোয়াল বলেন, ভারত সরকার ওই মঞ্চ থেকে উৎথাপিত বক্তব্যে কোনো সমর্থন করে না বা তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই।