সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেপ্তার

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

সাভারে মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় কারখানা থেকে ১৫

2026-10-13T13:24:59+06:00
2026-10-13T13:31:42+06:00
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:২৪ পিএম  আপডেট: ১৩.১০.২০২৬ ১:৩১ পিএম  (ভিজিট : ১৩)

সাভারে মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় কারখানা থেকে ১৫ লিটার বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও চম্পা বেগম (৩৫)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গ্রিন টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। এ সময় বাংলা মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার তৈরি মদ জব্দ করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ বলেন, মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন চীনা নাগরিক। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হচ্ছে।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ