কেন্দ্রীয় চুক্তি-কোচ নিয়োগসহ নারী ক্রিকেট নিয়ে যেসব সিদ্ধান্ত হলো

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ নারী দল বেশ কিছুদিন আগেই দেশে ফিরেছে। দিন কয়েকের বিশ্রাম শেষে আবারও ক্যাম্পে ফিরেছেন

2026-07-30T12:41:31+06:00
2026-07-30T12:41:31+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

কেন্দ্রীয় চুক্তি-কোচ নিয়োগসহ নারী ক্রিকেট নিয়ে যেসব সিদ্ধান্ত হলো
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১২:৪১ পিএম   (ভিজিট : ৩)

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ নারী দল বেশ কিছুদিন আগেই দেশে ফিরেছে। দিন কয়েকের বিশ্রাম শেষে আবারও ক্যাম্পে ফিরেছেন নারী দলের ক্রিকেটাররা। বর্তমানে সিলেটে ফিটনেস ক্যাম্পে রয়েছেন ক্রিকেটাররা। আগামী ১০ আগস্ট থেকে মিরপুরে স্কিল ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। 

তার আগে বিসিবির বোর্ড সভা শেষে দেশের নারী ক্রিকেট নিয়ে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। তারমধ্যে ক্রিকেটারদের চুক্তির মেয়াদ নবায়ন হয়েছে। ২০২৭ সালের জুলাই পর্যন্ত জাতীয় দলের জন্য ১৭ জন নারী ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন নাহিদা আক্তার, শারমিন সুপ্তা এবং নিগার সুলতানা জ্যোতি। 

এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন ৭ জন, ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন ২ জন এবং ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন ৫ জন। এদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৭ জন ক্রিকেটার চুক্তিবদ্ধ। সবমিলিয়ে আগামী মৌসুমে ৫৪ জন ক্রিকেটার রয়েছেন চুক্তিতে। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র এমনটিই জানিয়েছে।

এদিকে, নারী ক্রিকেটের জন্য ৮ বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে ৮ জন নারী কোচ। সাবেক ক্রিকেটার এবং লেভেল ১ কোচিং থাকাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।  

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ