তারুবা টেস্টে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

মোহাম্মদ আব্বাসের ফাইফারে নিজেদের দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে জয়ের জন্য মাত্র ২১১ রানের লক্ষ্য

2026-07-29T10:51:45+06:00
2026-07-29T10:51:45+06:00
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

তারুবা টেস্টে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:৫১ এএম   (ভিজিট : ৩)

মোহাম্মদ আব্বাসের ফাইফারে নিজেদের দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে জয়ের জন্য মাত্র ২১১ রানের লক্ষ্য পায় সফররত পাকিস্তান। কিন্তু এই অল্প রানও তুলতে পারেনি সফরকারীরা। জেইডেন সিলসের জাদুকরী বোলিংয়ে মাত্র ১২০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। আর ৯০ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে যায় স্বাগতিকরা।

তারুবা টেস্টে ২১১ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। সময়ের পরিক্রমায় পড়তে থাকে একের পর এক উইকেট। পুরো ইনিংসে সবচেয়ে বড় পার্টনারশিপটি এসেছে দশম উইকেটে এসে। বাবর আজম ও মোহাম্মদ আব্বাস মিলে গড়েন ৪৯ রানের জুটি।

ফিফটির দেখা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। ১০৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া দুই অঙ্কের স্কোর করতে পেরেছেন মাত্র দুজন। মোহাম্মদ রিজওয়ান ১১ ও মোহাম্মদ আব্বাস ২৩ রান করে আউট হন। বাকি ৮ জন ব্যাটারই আউট হয়েছেন দশের ঘর স্পর্শ করার আগেই।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন জেইডেন সিলস। দুটি করে উইকেট নেন কেমার রোচ ও জাস্টিন গ্রিভস। আর একটি উইকেট নেন শামার জোসেফ।

এর আগে চতুর্থ দিনের শুরুতে ব্যাট করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭ উইকেটে ১২৬ রানে দিন শুরু করা উইন্ডিজ দলীয় স্কোরে যোগ করতে পেরেছে ৫৫ রান।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ