পূর্বাচল স্টেডিয়ামে ২০৩১ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

সবশেষ ২০১১ সালে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। এরপর আগামী ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে

2026-07-30T10:13:53+06:00
2026-07-30T10:13:53+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

পূর্বাচল স্টেডিয়ামে ২০৩১ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:১৩ এএম   (ভিজিট : ৫)

সবশেষ ২০১১ সালে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। এরপর আগামী ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আর এই বিশ্বকাপ উপলক্ষ্যে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ পরিকল্পনা রয়েছে বলে জানালেন তামিম ইকবাল।

আজ বিসিবির সভা শেষে তামিম বলেন, ‘স্টেডিয়ামের জন্য সম্ভবত সরকারের অর্থায়ন লাগবে। আর যেহেতু আপনারা জানেন যে ২০৩১ সালে বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ হবে। যেটা ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এটা আয়োজন করা বাংলাদেশের জন্য অনেক বড় গর্বের বিষয়। আমি নিশ্চিত সরকার অবশ্যই ব্যাপারটা বিবেচনা করবে। যখন বিশ্বকাপের জন্য বিড করা হচ্ছিল, পূর্বাচল সেটার অংশ ছিল।’

এ দিন বিসিবি সভাপতি আরও জানিয়েছেন, পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে। এ ছাড়া আগে যে নকশা করা হয়েছিল, সেটা বর্তমান বোর্ডের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে নকশাটি পুনরায় করানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান তামিম।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ