কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করলে তা প্রতিহত করেছে

2026-07-24T09:58:13+06:00
2026-07-24T09:58:13+06:00
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:৫৮ এএম   (ভিজিট : ৬)
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আটজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আটজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধায় ওই ব্যক্তিরা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যান।

আজ শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নেক (৪৭ বিজিবি) অধীন প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাঁদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী এবং দুজন ট্রান্সজেন্ডার ছিলেন।

বিজিবি আরও জানায়, বিজিবির টহল দল ঘটনাটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হযন। এতে বিএসএফের পুশ ইনের প্রচেষ্টা ব্যর্থ হয়।

কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরে কুষ্টিয়া-৪৭ বিজিবির দায়িত্বপূর্ণ দৌলতপুর সীমান্ত দিয়ে বিএসএফ একাধিকবার বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায়। এর মধ্যে ১২ জুন নারী-শিশুসহ ১২ জন, একই রাতে বিলগাতুয়া ও জয়পুর সীমান্ত দিয়ে আরও ১২ জন, ১৪ জুন চল্লিশপাড়া সীমান্ত দিয়ে একজন এবং সর্বশেষ ২৫ জুন মুন্সিগঞ্জ ঘাট সীমান্ত দিয়ে একজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে প্রতিটি ঘটনায় বিজিবির সতর্ক অবস্থান এবং কোথাও কোথাও স্থানীয় জনগণের সহযোগিতায় সব পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ