সড়কে পড়ে যাওয়া পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়কে পড়ে যাওয়া একটি পাঙাশ মাছ তুলতে গিয়ে দ্রুতগতির ট্রাকের চাপায় আবুবক্কর (৪৫) নামে এক মাছ

2026-07-23T13:31:50+06:00
2026-07-23T13:31:50+06:00
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

সড়কে পড়ে যাওয়া পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১:৩১ পিএম   (ভিজিট : ২)

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়কে পড়ে যাওয়া একটি পাঙাশ মাছ তুলতে গিয়ে দ্রুতগতির ট্রাকের চাপায় আবুবক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুবক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিমগাছী বাজারে মাছের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিমগাছী মাছের আড়ৎ থেকে মাছ কিনে বাজারে বিক্রির উদ্দেশ্যে ফিরছিলেন আবু বক্কর। এ সময় তার বহন করা গাড়ি থেকে একটি পাঙাশ মাছ সড়কে পড়ে যায়। মাছটি তুলতে তিনি গাড়ি থেকে নেমে সড়কে গেলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, দুর্ঘটনার পর স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ