জ্বালানিখাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব আলোচনা করেছেন।
বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তারা বৈঠক করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরসহ দুই দেশের শীর্ষ কূটনৈতিকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ক, বিশেষ করে জ্বালানি খাতের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
এসময় জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
পাশাপাশি দুই দেশের সংসদীয় সহযোগিতা প্রাতিষ্ঠানিক রূপ দিতে সম্প্রতি গঠিত ‘বাংলাদেশ-রাশিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’-এর প্রশংসাও করেন তিনি। বৈঠকে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে।