২২ জুলাই : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

ডেল্টা টাইমস ডেস্ক:

রকমারি

আজ বুধবার, ২২ জুলাই ২০২৬ ● ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৭ সফর ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে

2026-07-22T09:28:10+06:00
2026-07-22T09:28:10+06:00
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

২২ জুলাই : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:২৮ এএম   (ভিজিট : ৮)

আজ বুধবার, ২২ জুলাই ২০২৬ ● ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৭ সফর ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

    ১৪৫৬ - উসমানীয় তুর্কিরা বেলগ্রেড অধিকার করে।
    ১৯০৫ - জাপানের সাথে শান্তি বৈঠকে রাশিয়া সম্মত হয়।
    ১৯১২ - ইংল্যান্ডে ইন্ডিয়া সোসাইটি কর্তৃক রবীন্দ্রনাথের সংবর্ধনা।
    ১৯১২ - চীনের কার্যকরী শাসক হন ভাইসরয় ইউয়ান শি-কাই।
    ১৯১৫ - ইতালির ইযোনিযো পাহাড়ি এলাকায় ইতালি ও অস্ট্রিয়ার সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়।
    ১৯১৭ - আলেকজান্দার কেরেনস্কি রাশিয়ার প্রধানমন্ত্রী হন।
    ১৯২৬ - শহীদ অধ্যাপক ও প্রাবন্ধিক মোফাজ্জল হায়দার চৌধুরীর জন্ম।
    ১৯৩৩ - উইলি পোস্ট প্রথম একা পৃথিবী প্রদক্ষিণ করেন। উড়ে পৃথিবী প্রদক্ষিণ করতে তার সময় লেগেছিল সাত দিন ১৮ ঘণ্টা ৪৫ মিনিট।
    ১৯৪৪ - পোল্যান্ডে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়।
    ১৯৪৬ - ব্রিটেনে পাউরুটির রেশন চালু হয়।
    ১৯৪৭ - ভারতের গণ পরিষদে তেরঙা ভারতের জাতীয় পতাকা বা রাষ্ট্রীয় ধ্বজা হিসাবে গৃহীত হয়।
    ১৯৪৮ - নেদারল্যান্ডসের রানি উইলহেলমি পদচ্যুত হন।
    ১৯৬১ - ফরাসী সেনারা তিউনিসিয়ার পূর্ব উপকূলীয় শহর বিযোর্তে হামলা চালায়, ফলে তিউনিসিয়ার সেনাবাহিনীর সাথে তাদের তুমূল সংঘর্ষ বাঁধে।
    ১৯৭২ - রাশিয়ার মনুষ্যবিহীন নভোযান ভেনেরা-৮ শুক্রে অবতরণ করে।
    ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গুয়াতেমালা।
    ১৯৭৬ - উত্তর কলকাতায় রঙ্গনা নাট্যমঞ্চের বিপরীতে সম্পূর্ণ গোলাকৃতির "সারকারিনা" মঞ্চের উদ্বোধন হয়। প্রথম নাটক অমর ঘোষের "তুষার যুগ আসছে"।
    ১৯৭৭ - চীনের নেতা দেং জিয়াও পিং পুনরায় ক্ষমতা গ্রহণ করেন।
    ১৯৮৩ - পোল্যান্ডে সামরিক আইন প্রত্যাহৃত হয়।
    ২০০০ - পাকিস্তানের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয় এবং তার রাজনৈতিক তৎপরতার ওপর ২১ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
    ২০০২ - রাতে ফিলিস্তিনের নিরপরাধ নারী ও শিশুরা যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, তখন ইসরাইলী এফ-১৬ জঙ্গীবিমান রাতের অন্ধকারে গাজা উপত্যকার কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করে।
    ২০০৩ - ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের দুই পুত্র উদয় ও কুসাই উত্তর ইরাকের মসুলের কাছে মার্কিন হামলায় নিহত হয়।
    ২০১১ - নরওয়েতে ভয়ানক হামলা চালায় ৩২ বছর বয়স্ক অ্যানডার্স ব্রেভিক নামের এক নরওয়েজিয়ান।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

    ১৭৮৪ - ফ্রিডরিশ ভিলহেল্ম বেসেল, জার্মান জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ।
    ১৮১৪ - প্যারীচাঁদ মিত্র, বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। 
    ১৮৪৭ - ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, বিখ্যাত বাঙালি কৌতুক লেখক। 
    ১৮৮৭ - গুস্টাফ লুটভিগ হের্ৎস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
    ১৮৮৮ - সেলম্যান ওয়াক্সম্যান, নোবেলজয়ী ইহুদি ইউক্রেনীয় উদ্ভাবক, জৈব রসায়নবিদ এবং অনুজীববিজ্ঞানী।
    ১৮৯৫ - পলিন ফাইফার, মার্কিন সাংবাদিক ও লেখিকা। 
    ১৮৯৮ - স্টিফেন ভিনসেন্ট বেনেট কবি।
    ১৯২৩ - সুমিত্রা দেবী, ভারতীয় বাঙালি অভিনেত্রী। 
    ১৯২৩ - মুকেশ (গায়ক), ভারতীয় চলচ্চিত্রের সুবিখ্যাত নেপথ্য সঙ্গীতশিল্পী।
    ১৯২৬ - মোফাজ্জল হায়দার চৌধুরী, মননশীল প্রবন্ধকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী।
    ১৯৩৪ - লুইস ফ্লেচার, অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী। 
    ১৯৯৫ - ‘দুঃখের রানী’ হিসেবে পরিচিত ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেন্ডনকা।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

    ১৯১৮ - প্রথম ভারতীয় বিমান চালক ইন্দ্রলাল রায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন। 
    ১৯৪৮ - হেমেন্দ্রনাথ মজুমদার বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী ।
    ১৯৭০ - প্রাণতোষ ঘটক, ‘মাসিক বসুমতী’ পত্রিকার অন্যতম সম্পাদক। 
    ১৯৭৬ - শিল্পকলাবিদ, প্রত্নতত্ত্ববিদ ও অধ্যাপক রবার্ট এরিক হুইলারের মৃত্যু।
    ১৯৭৬ - বাঙালি লেখক, ছোটগল্পকার ও ঔপন্যাসিক মণীন্দ্রলাল বসু। 
    ১৯৮২ - প্রফুল্লকুমার সেন, ভারতীয় বাঙালি, ভারতে প্রথম মানব হৃদয় ট্রান্সপ্লান্টের শল্যচিকিৎসক। 
    ১৯৮৬ - মহুয়া রায়চৌধুরী, প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী। 
    ১৯৯৪ - নাট্যসম্রাজ্ঞী সরযূবালা দেবী বাঙালি অভিনেত্রী।
    ১৯৯৫ - হ্যারল্ড লারউড, বিখ্যাত ও পেশাদার ইংরেজ ক্রিকেটার।

ছুটি ও অন্যান্য : 

    বিশ্ব মস্তিষ্ক দিবস

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ